Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Yash Kiara

সিদ্ধার্থ নন, গর্ভবতী কিয়ারার ‘রক্ষাকবচ’ জনপ্রিয় অভিনেতা! প্রকাশ্যে কোন সত্যি?

Toxic: অন্তঃসত্ত্বা কিয়ারাকে একজন বাউন্সার বা দেহরক্ষীর মতো সুরক্ষিত রাখার চেষ্টা করতেন কে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৮:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৮:০৪

options
link
সিদ্ধার্থ নন, গর্ভবতী কিয়ারার ‘রক্ষাকবচ’ জনপ্রিয় অভিনেতা! প্রকাশ্যে কোন সত্যি? zoom
কিয়ারাকে পরম যত্নে আগলে রেখেছিলেন কে?
Advertisement

চলতি মাসের শেষ সপ্তাহ অর্থাৎ ২৬ আগস্ট বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রাউন-আপস’। ‘তবাহি’ গান মুক্তির পরই যশ-কিয়ারার রগরগে যৌনতা নিয়ে সমালোচনার ঝড়। আর ট্রেলার সেই যৌনতায় সুরসুরি বললে অত্যুক্তি হবে না। যশ-কিয়ারার (Yash-Kiara) অন্তরঙ্গ মুহূর্ত, অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে সিদ্ধার্থ কেন বিরোধীতা করেননি এমন বহু প্রশ্নে জর্জরিত তারকা দম্পতি। নিন্দুকের মুখে ছাই দিয়ে স্ত্রী কিয়ারাকেই সমর্থন করেছেন অভিনেতা। করবেন নাই বা কেন? নায়িকা স্ত্রী যখন কাজের প্রতি অত্যন্ত যত্নশীল, অন্তঃসত্ত্বা অবস্থাতেও চ্যালেঞ্জিং দৃশ্যে অভিনয়ের সাহস দেখান, সর্বোপরি সহ অভিনেতা শুটিং সেটে দেহরক্ষীর ভূমিকায় অবতীর্ণ হন।

হ্যাঁ, ‘টক্সিক’ (Toxic)-এর শুটিং চলাকালীন গর্ভবতী কিয়ারাকে পরম যত্ন আগলে রেখেছিলেন দক্ষিণী তারকা যশ। সেটে অভিনেতা কম, বাউন্সার বা দেহরক্ষীর ভূমিকা পালন করেছিলেন অভিনেতা! বৃহস্পতিবার রাতে মুম্বইয়ে ছবির অডিও লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশ। সেখানেই তিনি শুটিংয়ের নেপথ্য কাহিনি সকলের সঙ্গে ভাগ করে নেন। যশের কথায়, অন্তঃসত্ত্বা কিয়ারাকে একজন বাউন্সার বা দেহরক্ষীর মতো সুরক্ষিত রাখার চেষ্টা করতেন। 

Advertisement
Yash reveals how he protected Kiara Advani on the Toxic set
‘টক্সিক’

শুটিং চলাকালীন কিয়ারা তাঁর গর্ভাবস্থার খবর গোপন রেখেছিলেন। একজন পেশাদার অভিনেত্রীর মতো যে কোনও দৃশ্যে শট দিতে রাজি ছিলেন। কিন্তু, তাঁকে নিয়ে চিন্তিত ছিলেন অভিনেতা। সেই মর্মে যশের সংযোজন, “ও একজন অসাধারণ পেশাদার অভিনেত্রী। এই সিনেমার সঙ্গে যুক্তিবদ্ধ হওয়ার চিন্তিত ছিলাম। কারণ শটগুলো বেশ কঠিন। যেভাবে নিজেকে এই ছবির জন্য উজাড় করে দিয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়।”

Yash reveals how he protected pregnant Kiara Advani on the Toxic set
কিয়ারার সমর্থনে সিদ্ধার্থ

গর্ভাবস্থার সঙ্গে আপস না করে একশো শতাংশ দিয়ে কাজ করেছেন কিয়ারা। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, “অন্তঃসত্ত্বা অবস্থায় কাজের প্রতি ওঁর একাগ্রতা প্রশংসনীয়। চ্যালেঞ্জিং দৃশ্য যেখানে কঠোর শারীরিক পরিশ্রম রয়েছে সেখানেও নিবেদিতপ্রাণ কিয়ারা। সত্যিই আমরা মুগ্ধ। তবে আমি, পরিচালক প্রত্যেকেই ওকে নিয়ে খুবই চিন্তিত ছিলাম। সেটে আমরাই ছিলাম ওঁর রক্ষাকবচ। সবসময় ওঁর খেয়াল রাখতাম। সত্যিই এই ছবির জন্য নিজের সেরাটা দিয়েছে। ধন্যবাদ কিয়ারা।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.