Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Rashmika-Vijay Wedding

মাথা থেকে পা পর্যন্ত সোনায় মোড়া, বিয়েতে বিজয়-রশ্মিকা কত কেজি গয়না পরলেন?

হায়দরাবাদের প্রসিদ্ধ 'শ্রী জুয়েলার্সে'র তৈরি গয়নায় সেজেছিলেন বিজয় ও রশ্মিকা। প্রতিটি গয়নায় দাক্ষিণাত্যের ঐতিহ্য এবং আভিজাত্যই যেন ফুটে উঠেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৩:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৩:২০

options
link
মাথা থেকে পা পর্যন্ত সোনায় মোড়া, বিয়েতে বিজয়-রশ্মিকা কত কেজি গয়না পরলেন? zoom
বিয়ের সাজে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি: ইনস্টাগ্রাম

মাথা থেকে পা পর্যন্ত মোড়া গয়নায়। বিজয়-রশ্মিকার বিয়েই (Rashmika-Vijay Wedding) যেন এখন টক অফ দ্য টাউন। বিয়ের পোশাক এবং গয়নাগাটি নিয়ে সর্বত্র চলছে জোর আলোচনা। ঠিক কত পরিমাণ গয়নাগাটি পরলেন বীরোশ, তা নিয়ে কৌতূহলের যেন অন্ত নেই।

Rashmika-Vijay's gold ornament

Advertisement

জানা গিয়েছে, হায়দরাবাদের প্রসিদ্ধ ‘শ্রী জুয়েলার্সে’র তৈরি গয়নায় সেজেছিলেন বিজয় ও রশ্মিকা। প্রতিটি গয়নায় দাক্ষিণাত্যের ঐতিহ্য এবং আভিজাত্যই যেন ফুটে উঠেছে। রশ্মিকার গলায় কাসু মালা। গলা থেকে নাভি পর্যন্ত ললন্তিকার স্টাইলে এই হার দক্ষিণী ঐতিহ্যকে বহন করে। হারটির প্রতি ধাপে লকেটে রয়েছে বিশেষত্ব। হারটি সবচেয়ে বড় লকেটে রয়েছেন দেবী লক্ষ্মী। ছোট তিনটি লকেট কল্কার কাজ। একেবারে গলায় লকেট চাকার মতো। ছোট ও বড় মটরদানার মিশেলে গলার হার এককথায় নজরকাড়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

Rashmika-Vijay's wedding jewellery's grab attention

কানের দুলেও ঐতিহ্যের ছোঁয়া। খোঁপায় ফুল দেননি। সেখানেও বিশেষ গয়নায় সেজেছেন অভিনেত্রী। মাথায় টায়রা ও টিকলি। কোমরে মানানসই কোমরবন্ধ। বাজুবন্ধ শুধু হাত নয়। ব্লাউজের সৌন্দর্য যেন দ্বিগুণ করে তুলেছে। হাত ভর্তি সোনার চুড়ি ও বালা। আঙুলে একাধিক আংটি। রশ্মিকার হাতে হাতপদ্ম। বিজয়ের কবজির গয়না যেন বাহুবলীর মতো। নজর কেড়েছে দু’জনের হাতের এনগেজমেন্ট রিংও। প্রত্যেকটি গয়নায় মন্দির ও বিগ্রহের কারুকাজ। সবমিলিয়ে ১.৫ থেকে ২ কেজি গয়না পরেছিলেন রশ্মিকা।

Rashmika Mandanna wore Jewellery worth 1.5 KG

বিজয় সেজেছিলেন রংমিলান্তি সাজে। ঊর্ধ্বাঙ্গে লাল রঙের উত্তরীয়। সরু সোনালি পাড়ের সঙ্গে মুক্তোর মিশেলে যা একেবারে অন্যরকম। সঙ্গে সাদা সিল্কের ধুতি। মেহেন্দির পরিবর্তে হাত ও পায়ে আলতা। দেবতাদের মধ্যে গলা, হাত, কোমরে পরেছিলেন গয়না। আধ কেজির বেশি পরিমাণ গয়না পরেছিলেন অভিনেতা। বিখ্যাত গয়না বিপণন সংস্থা প্রায় ১০ মাস ধরে গয়না তৈরি করে। সোনার দাম যে হারে বেড়েছে তাতে বীরশের মোট গয়নার বাজারদর আনুমানিক ৭ কোটি টাকা।

Rashmika-Vijay's lavish wedding

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.