‘টাটিরি’ নিয়ে বিতর্কে জর্জরিত খ্যাতনামা র্যাপার বাদশা (Rapper Badshah)। বাদশার এই গানে আপত্তিকরভাবে তুলে ধরা হয়েছে নারীদের। আর তা দেখেই অত্যন্ত ক্ষুব্ধ সকলে। বাদশার বিরুদ্ধে শনিবারই দায়ের হয় অভিযোগ। এমনকী তাঁকে সমন পাঠিয়েছে হরিয়ানা মহিলা কমিশনও। এবার বাদশার সমালোচনায় মুখর হলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন রেণু ভাটিয়া।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রেণু ভাটিয়া বলেন, “যিনি নারীর সম্মান এভাবে ক্ষুণ্ণ করেন, নারীদের সস্তা মনে করেন তিনি আর যাই হোক ‘বাদশা’ হতে পারেন না। উনি যতক্ষণ পর্যন্ত না আমাদের সামনে এসে এর জবাবদিহি করতে হবে। যতক্ষণ পর্যন্ত না তিনি তা করবেন তাঁকে হরিয়ানান্য একটিও অনুষ্ঠান করতে দেওয়া হবে না। আমি একইসঙ্গে এখানকার প্রতিটি মানুষকে একই অনুরোধ করব। তাঁরাও যেন আমাদের সঙ্গে সহযোগীতা করেন। বাদশাকে ১৩ মার্চ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হরিয়ানার মেয়েদের এভাবে অপমান আমরা মেনে নেব না। উনি যা করেছেন তা ক্ষমার অযোগ্য। ওনাকে সশরীরে হাজির হয়ে এর জন্য আমাদের কাছে জবাবদিহি করতে হবে।”
আরও পড়ুন:
হরিয়ানা মহিলা কমিশনের তরফে রেণু ভাটিয়া আরও বলেন, “শিল্পীদের কণ্ঠ, তাঁদের গলার সুর ঈশ্বরপ্রদত্ত। তা এভাবে অপব্যবহার করার জন্য নয়। একইভাবে এই বার্তা প্রত্যেক সঙ্গীতশিল্পীর কাছেই পৌঁছান দরকার। শুধু তাই নয়, মহিলাদের প্রতি এমন মনোভাব ও ভাষা যে বা যারাই প্রয়োগ করেন না কেন তাঁদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া ও সজাগ হওয়া উচিত।”
#WATCH | Kurukshetra, Haryana: On Singer-rapper Aditya Prateek Singh Sisodia, known as “Badshah,” summoned over alleged objectionable lyrics in his Haryanvi song ‘Tateeree’, State Women’s Commission chairperson Renu Bhatia says, “What Badshah has done is unforgivable. Insulting… pic.twitter.com/6jmIpgdPPx
— ANI (@ANI) March 8, 2026

পয়লা মার্চ ‘টাটিরি’ গানটি নিজের সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করেন বাদশা। যদিও প্রথমটায় এই হরিয়ানভি গান শুনে অনুরাগীরা উল্লাস প্রকাশ করেছিলেন, তবে দিন দুয়েক কাটতে না কাটতেই নিন্দার ঝড় নেটভুবনে। কেন? কারণ গানের কথা ও দৃশ্যে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে তুলে ধরার অভিযোগ তুলে রে-রে করে উঠেছে শ্রোতামহল। ওই মিউজিক ভিডিওর গোড়াতেই দেখা যায়, কাঁধের ব্যাগ নামিয়ে স্কুলছাত্রীরা নাচতে শুরু করেছে। তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি এবং নেপথ্যে গানের চটুল কথা। আর এহেন যৌন ইঙ্গিতমূলক গানে বাদশার বিরুদ্ধে আপত্তি তোলে হরিয়ানা মহিলা কমিশন। অন্যদিকে এই নিয়ে পরিস্থিতি যখন ধুন্ধুমার তখন তা নিয়ে শনিবার রাতে মুখ খলেন বাদশা। হরিয়ানার ভূমিপুত্র হিসেবে ক্ষমাও চান তিনি। তবে তাতে কিছু সুরাহা হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল
-
সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ, প্রতিবাদ করায় ডোমজুড়ে যুবককে বেধড়ক মার
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত