Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Vicky Kaushal Katrina Kaif

ক্যাটরিনার কোলে একরত্তি, ছবি পোস্টে রহস্য ফাঁস করলেন ভিকি!

'এআই'য়ের যুগে বারবার ভিকি-ক্যাটরিনার সন্তানের ছবি ছড়িয়ে পড়তেই হতাশ হয়েছে অনুরাগীরা। এবার সেই কষ্টে মলম লাগানেন ভিকি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৪:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৪:০৩

options
link
ক্যাটরিনার কোলে একরত্তি, ছবি পোস্টে রহস্য ফাঁস করলেন ভিকি! zoom
ভিক্যাট। ফাইল ছবি
Advertisement

দিনটা ছিল ২৩ সেপ্টেম্বর, ২০২৫। ‘ওম’ মন্ত্রচ্চারণে সন্তান আগমনের খবর দিয়েছিলেন বলিপাড়ার তারকাদম্পতি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সেই বছরের ৭ নভেম্বর প্রথমবার সন্তানসুখ উপভোগ করেন ‘ভিক্যাট’। তারকা পরিবারে পড়েছিল পুত্র সন্তানের পদধূলি। সমাজমাধ্যমে সুখবর ভাগ করে ভিকি লিখেছিলেন, ‘আমাদের খুশির কারণ পৃথিবীতে চলে এসেছে।’ শুভেচ্ছা আর ভালোবাসায় ভিকি ক্যাটরিনাকে মুড়িয়ে দিয়েছিলেন শুভাকাঙ্ক্ষীরা। ‘পাওয়ার কাপল’ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ছেলের জন্মের পর সোশাল মিডিয়ায় একাধিকবার ভাইরাল হয়েছে তাঁদের পুত্রসন্তানের ছবি!

কখনও বাবা-মায়ের কোলে তো কখনও আবার পরিবারের সঙ্গে ছড়িয়ে পড়েছে বিহান কৌশলের ছবি! কিন্তু, ‘এআই’য়ের যুগে বারবার হতাশ হয়েছে অনুরাগীরা। এবার সেই কষ্টে মলম লাগালেন ভিকি? সোশাল মিডিয়ায় নিজেই মা-ছেলের ছবি শেয়ার করলেন ভিকি কৌশল! প্রথম ঝলকে অনুরাগীরা উচ্ছ্বসিত হলেও ঠিক পরের মুহূর্তে হল মনক্ষুণ্ণ! কারণ ‘এআই’ দ্বারা নির্মিত ছবি শেয়ার করেছেন ভিকি, যা এই মুহূর্তে সমাজমাধ্যমে ঘুরছে।

Advertisement
Vicky Kaushal Revealed Baby Boy Photo with Katrina Kaif Was AI-Generated
‘এআই’ নিয়ে কী বক্তব্য ভিকির?

পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ঘিরে সমাজমাধ্যমে যে ছবিটি ভাইরাল হয়েছে সেটা দেখে অনেকেই আবেঘে ভেসে গিয়েছেন। কারণ এখানে মায়ের কোলে সদ্যোজাতর এক আদুরে মুহূর্ত ধরা পড়েছে। বহু ভক্ত এই ছবিকে সত্যি ভেবে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, ছোট্ট সোনাকে আদরে ভরিয়ে দিয়েছেন।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by pooja chauhan (@actor__vicky_kaushal)

অনুরাগীদের এই ভালোবাসায় আপ্লুত ‘ভিক্যাট’, তাই প্রকৃত সত্য সামনে এনেছেন ভিকি। অভিনেতা জানিয়েছেন, ‘পরে জানা যায়, ছবিটি আসলে এআই প্রযুক্তির সাহায্যে ছবিটি তৈরি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনার কারণে ছবিটি আরও বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। এমনকি অনেকেই স্বীকার করেছেন, প্রথমে তারা বুঝতেই পারেননি যে এটি কৃত্রিমভাবে তৈরি। এই ঘটনা বুঝিয়ে দিল এআই প্রযুক্তি কতটা বাস্তবসম্মত কনটেন্ট তৈরি করতে পারে যা সহজেই মানুষকে বিভ্রান্ত করে।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.