তাঁকে বলা হয় ‘ভারতের জাস্টিন বিবার’। বলা হয় ‘দেশের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ’ও। তিনি সুরজ চৌহান। সোশাল মিডিয়ায় যাকে বলে একেবারে ‘সেনসেশন’! জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর ও বিগ বস মারাঠি সিজন-৫-এর বিজয়ী। কিন্তু কেন তাঁকে তুলনা করা হচ্ছে জাস্টিন বিবারের সঙ্গে?
আসলে সোশাল মিডিয়ায় ‘ভারতের জাস্টিন বিবার’ তকমা পাওয়ার নেপথ্যে রয়েছে তাঁর চুলের আদবকায়দা! ২০১০ নাগাদ কানাডার জনপ্রিয় শিল্পীর চুলের সঙ্গে অদ্ভুত মিল সুরজের। আর সেই কারণেই এমন নামকরণ! কিন্তু সত্যিই তিনি দেশের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ? এটা একেবারেই এক অসমর্থিত দাবি বলে জানা যাচ্ছে। আসলে এদেশে এমন কোনও ভোটিং সিস্টেমই নেই! ফলে এমন কোনও ভোটাভুটিই হয়নি। ফলে যেমনটা দাবি করা হচ্ছে, তা নয়। তবে সুরজকে নিয়ে সোশাল মিডিয়ায় যে চর্চা চলছে নিরন্তর, তাতে সন্দেহ নেই।
আরও পড়ুন:
সোশাল মিডিয়ায় ‘ভারতের জাস্টিন বিবার’ তকমা পাওয়ার নেপথ্যে রয়েছে তাঁর চুলের আদবকায়দা! ২০১০ নাগাদ কানাডার জনপ্রিয় শিল্পীর চুলের সঙ্গে অদ্ভুত মিল সুরজের। আর সেই কারণেই এমন নামকরণ!
কে এই সুরজ চৌহান?

১৯৯৪ সালে পুণের এক ছোট্ট গ্রামে জন্ম সুরজের। খুব অল্প বয়সে বাবার মৃত্যু হয় ক্যানসারে আক্রান্ত হয়ে। এরপর মারা যান তাঁর মা-ও! ছোট্ট সুরজের কাঁধে তখন পাঁচ বোনের দায়িত্ব। ক্লাস এইটের বেশি পড়াশোনা চালানো সম্ভব হয়নি। মজদুরি করে পেতেন দৈনিক ৩০০ টাকা। কিন্তু আজ তিনি সোশাল মিডিয়ার এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নতুন তারকা হয়ে উঠেছেন বিনোদুনিয়ার। নিঃসন্দেহে বিগ বস মারাঠি সিজন-৫ জয় রাতারাতি তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে। ইনস্টাগ্রামে সুরজের ফলোয়ার ২৮ লক্ষেরও বেশি! গত বছরের শেষদিকে দীর্ঘদিনের বান্ধবী সঞ্জনা গোফানেকে বিয়ে করেছেন সুরজ। বিয়ের অসংখ্য ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। অল্প বয়সে অনাথ হয়ে যে প্রতিকূলতার মুখে পড়েছিলেন সুরজ, তা অকল্পনীয়। দারিদ্রের ছোবল ও অন্ধকার ভবিষ্যৎকে সামনে দেখেও ঘাবড়াননি তিনি। নেট দুনিয়ায় রাতারাতি হয়ে উঠেছেন তারকা। তাঁকে চেনে সারা দুনিয়ার নেটিজেনরা। ‘ভারতের জাস্টিন বিবার’কে নিয়ে ক্রেজ নিত্যদিন বেড়ে চলেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভে উপস্থিত সোনম ওয়াংচুক, কী বার্তা ‘র্যাঞ্চো’র?
-
পুরবোর্ড টিকলে পরবর্তী মেয়র কে? রবিতে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা
-
কাজু-আমন্ড অতীত, এই চেনা ফলের বীজই ‘সুপারফুড’!
-
বাবুঘাটে তলিয়ে গেলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদী, ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত