Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Shah Rukh Khan

‘প্রাসাদে’ প্রত্যাবর্তন বাদশার! দেড় বছর বাদে ভাড়াবাড়ি ছেড়ে মন্নতে ফিরছেন শাহরুখ

SRK leaves Mannat: বাংলো সংস্কার করাতে কত কোটি খরচ হল কিং খানের? জানলে চক্ষু চড়কগাছ হবে!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৯:৩৬

options
link
‘প্রাসাদে’ প্রত্যাবর্তন বাদশার! দেড় বছর বাদে ভাড়াবাড়ি ছেড়ে মন্নতে ফিরছেন শাহরুখ zoom
দেড় বছর বাদে ভাড়াবাড়ি ছেড়ে মন্নতে ফিরছেন শাহরুখ খান
Advertisement

মন্নত। শাহরুখ খানের স্বপ্নের ইমারত। সহধর্মিনী গৌরী খানের সঙ্গে এই ‘প্রাসাদ’কে মনের মতো করে ঢেলে সাজিয়েছেন বাদশা। যার সামনে চেনা দৃশ্য নায়কের দর্শনপ্রত্যাশী জনঅরণ্যের ঢেউ। তাঁদের কাছে মন্নত পীঠস্থান। বাদশার জন্মদিন হোক বা সিনেমার রিলিজ থেকে ইদ, বান্দ্রার এই হেরিটেজ প্রাসাদের বাইরে চেনা দৃশ্য জনঅরণ্য। সেই সাধের বাংলো ছেড়ে ২০২৫ সালে সপরিবারে অন্যত্র ভাড়াবাড়িতে যান কিং খান। দেড় বছর বাদে এবার প্রাসাদে প্রত্যাবর্তন বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan)।

সিনেদুনিয়ার কৌতূহল, তাহলে কি চলতি বছরে মন্নতেই সপরিবারে দিওয়ালি উদযাপন করবেন কিং খান? কারণ শাহরুখ-গৌরীর দিওয়ালি পার্টি বলিপাড়ায় বেশ জনপ্রিয়।

বছর দুয়েক আগে এই স্বপ্নের বাংলোকেই ছ’তলা থেকে আট তলা করতে চেয়েছিলেন শাহরুখ খান। সেই প্রেক্ষিতেই স্ত্রী, সন্তান, বোনকে নিয়ে ভাড়া বাড়িতে চলে যান কিং। এরপর হেরিটেজ বিল্ডিংয়ে হাতুড়ির ঘা মারার আগে প্রশাসনের থেকে ছাড়পত্র আদায় করতে বেগ পেতে হয় শাহরুখ-গৌরীকে। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও সুপ্রিম রায়ে মন্নতকে ৬ তলা থেকে ৮ তলা করার অনুমতি দেওয়া হয়, তবে মাঝের এই সময়টা পালি হিলসে অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির বাড়িতেই ভাড়া থাকছিলেন তাঁরা। এবার খবর, দুরন্ত গতিতে মন্নত সংস্করণের কাজ এগোচ্ছে। আগামী দু’-তিন মাসের মধ্যে সব কাজ হয়ে যাবে। ফলত, খুব শিগগিরি ভাড়া বাড়ি থেকে সপরিবারে প্রাসাদে ফিরতে চলেছেন বাদশা। সেই প্রেক্ষিতেই সিনেদুনিয়ার কৌতূহল, তাহলে কি চলতি বছরে মন্নতেই সপরিবারে দিওয়ালি উদযাপন করবেন কিং খান? কারণ শাহরুখ-গৌরীর দিওয়ালি পার্টি বলিপাড়ায় বেশ জনপ্রিয়।

Advertisement
Shah Rukh Khan is set to return to Mannat after 18 months
বাংলো সংস্কার করাতে কত কোটি খরচ হল কিং খানের?

বছর দেড়েক ধরে কোনও উৎসব, অনুষ্ঠানে মন্নতের বারান্দায় ‘সম্রাট’কে দেখা যায়নি। স্ত্রী-সন্তান নিয়ে মুম্বই খর এলাকার পশ্চিমে পালি হিলসের এক বাংলোয় ভাড়া থাকছেন তাঁরা।

ঘনিষ্ঠ সূত্রে খবর, ইতিমধ্যেই নতুন দু’-তলার কাজ সম্পন্ন হয়েছে। বাকিটা ২-৩ মাসের মধ্যে শেষ হলেই শাহরুখরা মন্নতে ফিরে আসবেন। প্রসঙ্গত, বছর দেড়েক ধরে কোনও উৎসব, অনুষ্ঠানে মন্নতের বারান্দায় ‘সম্রাট’কে দেখা যায়নি। স্ত্রী-সন্তান নিয়ে মুম্বই খর এলাকার পশ্চিমে পালি হিলসের এক বাংলোয় ভাড়া থাকছেন তাঁরা। সেই বিলাসবহুল বাংলো আদতে ভাগনানি পরিবারের সম্পত্তি। জ্যাকি ভাগনানির থেকেই বাংলোটি ৩ বছরের জন্য লিজ নিয়েছিলেন বাদশা। প্রতি মাসে শাহরুখকে পালি হিলসের এই বাংলোর জন্য ১১.৫৪ লক্ষ টাকা ভাড়া গুনতে হয়। এছাড়াও চুক্তি হিসেবে ৩৬ লক্ষ টাকা আগাম দিতে হয়েছিল শাহরুখকে।

১৯১৪ সালে তৈরি মুম্বইয়ের হেরিটেজ বিল্ডিং মন্নত। সেখানেই সপরিবারের সংসার সাজিয়েছিলেন শাহরুখ-গৌরী। সন্তানরা ছাড়াও কিং খানের দিদিও এই বাংলোতেই থাকতেন। প্রায় আড়াই হাজার বর্গ মিটারের এই সম্পত্তি শাহরুখ-গৌরীর নামে করা হয়েছিল এক রেজিস্টার্ড চুক্তিতে। বলিউডে ফিসফাস, ২২৫ কোটি টাকা খরচ করে বাংলোয় দোতলা-সহ সংস্কারের কাজ করালেন তারকাদম্পতি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.