১৯ মার্চ, ২০২৫ বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’। প্রথম দিন থেকেই রমরমিয়ে ব্যবসা করছে আদিত্যর ছবি। বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে মাইলস্টোন গড়েছে রণবীর-সারা জুটির ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। বহু সিনেপ্রেমী বিশেষ করে রণবীর ভক্তরা এখনও হলে গিয়ে সিনেমার মজা উপভোগ থেকে বঞ্চিত। ওটিটি-তে মুক্তির জন্য প্রহর গুনছেন অধীর আগ্রহে। এবার তাঁদের জন্য এসে গেল সুখবর। শীঘ্রই মুঠোফোনে বন্দি হচ্ছেন রণবীর-সারা। কোথায় এবং কবে থেকে দেখা যাবে ‘ধুরন্ধর ২’?
মিডিয়া রিপোর্ট মোতাবেক, ‘আইপিএল’-এর মরশুম শেষেই জিও হটস্টারে মুক্তি পাবে। যদিও ছবির নির্মাতাদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ‘ধুরন্ধর’-এর প্রথম ভাগ মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ। পরবর্তী ভাগের ক্ষেত্রে হঠাৎ কে এই পরিবর্তন? সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘ধুরন্ধর’ মুক্তির আগেই নেটফ্লিক্স ১৭৫ কোটিতে একসঙ্গে দুটিভাগের সত্ত্ব কিনতে চেয়েছিল। কিন্তু, জিও হটস্টার ১৫০ কোটির চুক্তিতে শুধুমাত্র ‘ধুরন্ধর ২’-র ডিজিটাল সত্ত্ব কিনেছে, যা নেটফ্লিক্সের থেকে প্রায় দ্বিগুণ বেশি।
আরও পড়ুন:
View this post on Instagram
শুধু তাই নয়, এই ১৫০ কোটির চুক্তি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বড় ডিজিটাল চুক্তি। আরও জানা আচ্ছে, আইপিএল শেষ হলেই শুরু হবে ‘ধুরন্ধর ২’ -এর স্ট্রিমিং। অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহ বা জুনের প্রথম সপ্তাহ থেকেই দেখা যাবে ব্লকবাস্টার মুভি ‘ধুরন্ধর ২’। খবরে এখনও সিলমোহর না পরলেও গুঞ্জনের মাঝেই আশায় বুক বাঁধছেন সিনেপ্রেমীরা।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, ‘আইপিএল’-এর মরশুম শেষেই জিও হটস্টারে মুক্তি পাবে। যদিও ছবির নির্মাতাদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইতিমধ্যেই ‘ধুরন্ধর’ রণবীর বেশ কয়েকটি বলিউডের ব্লকবাস্টার ছবির রেকর্ড ভেঙে ফেলেছে। তবে ‘দঙ্গল’, ‘বাহুবলী ২’, ‘পুষ্পা ২’-এর সাফল্যকে এখনও টেক্কা দিতে পারেনি। তবে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ও ‘ধুরন্ধর’-র প্রথম পর্বকে দশ গোল দিয়ে দিয়েছে। হলিউড ও চীনা ব্লকবাস্টারের সঙ্গে প্রতিযোগিতায় বিশ্ব বক্স অফিসে আধিপত্য বিস্তার করেছে ‘ধুরন্ধর ২’।
শুধু প্রতিযোগিতাই করছে না বরং চলতি বছরের বক্স অফিস কাঁপানো সিনেমাগুলোর সঙ্গে জোরদার টক্কর দিচ্ছে রণবীর-সারা জুটির এই ছবি। বিশ্বব্যাপী ১৭৭ মিলিয়ানের বেশি আয় করে প্রথম দশে সেরা ভারতীয় ছবি হিসেবে জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধুর ২’। উল্লেখ্য, বিশ্বব্যাপী ১৭০০ কোটি আয়ের লক্ষ্যে এগচ্ছে আদিত্য ধরের ছবি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট