Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Rishabh Tandon

উৎসবের মরশুমে ফের দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা-গায়ক ঋষভ ট্যান্ডন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সঙ্গীতশিল্পী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ১৬:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ১৬:২২

options
link
উৎসবের মরশুমে ফের দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা-গায়ক ঋষভ ট্যান্ডন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সঙ্গীতমহলে শোকের ছায়া। প্রয়াত গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডন। শিল্পীর আকস্মিক প্রয়াণে বাকরুদ্ধ তাঁর অনুরাগীমহল। দিল্লিতে পরিবারের সঙ্গে দীপাবলির উদযাপনে গিয়েছিলেন ঋষভ। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল পঁয়ত্রিশ। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ। 

ঋষভ ছিলেন বলিউডের প্রতিভাবান গায়ক, সুরকার এবং একইসঙ্গে অভিনয়েও দখল ছিল তাঁর। ছিলেন শিবের উপাসক। তাঁর সোশাল মিডিয়ায় চোখ রাখলেই সেই আভাস মিলত। আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন ঋষভ। অভিনয় করেছিলেন, ‘ফকির- লিভিং লিমিটলেস’ এবং ‘রশনা: দ্য রে অফ লাইট’ ছবিতে। শুধু তাই নয়, সোশাল মিডিয়াতে গায়কের বহু গান হিট হয়েছে। যা মন ছুঁয়েছে নেটিজেনদের। তার মধ্যে অন্যতম হল ‘ফকির’। যা খুবই জনপ্রিয়তা পেয়েছিল। তারপর থেকে গায়কের নামও অয়েছে ‘ফকির’। তাঁর অনুরাগীদের একাংশ তাঁকে এই নামেই ডাকতেন। শুধু তাই নয়, এযাবৎকাল ঋষভ অনেক গান রেকর্ড করেছেন। যদিও তা এখনও রয়েছে অপ্রকাশিত। একইসঙ্গে তার লেখা গানও বেশ জনপ্রিয়তা পেয়েছে। মন ছুঁয়েছে শ্রোতাদের। তাঁর জীবনের এমন ছন্দপতন মেনে নিতে পারছেন না কেউই। 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

গুণী শিল্পী হওয়ার পাশাপাশি পশুপ্রেমীও ছিলেন ঋষভ। বাড়িতে প্রতিপালন করতেন সারমেয়, বেড়াল, পাখি ইত্যাদি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া তৈরি হয়েছে বিনোদুনিয়ায়। গত মাসেই প্রয়াত হয়েছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের আরও এক ধাক্কা সঙ্গীতজগতে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.