খরা কাটিয়ে আদিত্য ধরের ‘ধুরন্ধর’-এর সৌজন্যে রণবীর সিংয়ের (Ranveer Singh) অভিনয় কেরিয়ারে শাপমোচন। সিনেমার সাফল্য গগনচুম্বী ঠিক সেই সময়ই আচমকা ছন্দপতন। ফারহান আখতারের সঙ্গে ‘ডন ৩’ ইস্যুতে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’বলিউডে ‘নিষিদ্ধ’ করেছে। এই ঘটনায় যে রণবীরের অর্জিত খ্যাতি যে মুহূর্তে ম্লান হয়ে গিয়েছে সে কথা বলার অপেক্ষাই রাখে না। ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির ব্যাপক সাফল্যের পর ‘ডন ৩’ থেকে আচমকা সরে আসার ফলে প্রযোজনা সংস্থার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। এবার বিশ বাঁও জলে রণবীরের আগামী ছবির ভবিষ্যৎ?
সংশ্লিষ্ট সংস্থার রায় অনুযায়ী, রণবীরের সঙ্গে যুক্ত কোনও কর্মী, স্পট বয়, টেকনিশিয়ান, ভ্যানিটি ভ্যান সরবরাহকারী, পরিচালকসহ ফিল্ম বডির অধীনস্থ কেউই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না। শুধু হিন্দি সিনেমা নয়, গোটা ভারতীয় চলচ্চিত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এরপরই কপালে চিন্তার ভাঁজ পরিচালক জয় মেহতার। তাঁর নির্দেশনায় ‘প্রলয়’ ছবিতে অভিনয়ের কথা রণবীরের। কিন্তু, বর্তমান পরিস্থিতি ‘প্রলয়’কে প্রভাবিত করবে সেই আশঙ্কাতেই রয়েছেন হনসল পুত্র।
আরও পড়ুন:

২০২৫-এর ডিসেম্বরে ‘প্রলয়’-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়। প্রায় ৩০০ কোটি টাকার বিশাল বাজেটের এই ছবির প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়ে গিয়েছিল। তবে রণবীরের উপর নিষেধাজ্ঞা জারির ফলে ছবিটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’অবশ্য জানিয়েছে রণবীর যদি ব্যক্তিগত স্তরে বিষয়টি নিয়ে আলোচনা করেন তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে ‘ডন ৩’ বিতর্কের আঁচ ‘প্রলয়’-এ আছড়ে পড়ার সম্ভনা নিয়ে এখনও পর্যন্ত পরিচালক বা অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
View this post on Instagram
চলতি বছরের মাঝামাঝি সময়ে ছবির শুটিং শুরু হওয়ার কথা। বর্তমান পরিস্থিতিতে আদৌ ‘প্রলয়’-এর শুটিং শুরু হবে কিনা সেটাই এখন প্রশ্নচিহ্নের মুখে। শোনা গিয়েছিল দ্বিতীয় মুখ্য চরিত্র হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকে। যদিও সেই বিষয়টিও এখনও নিশ্চিত নয়। সিনেমার ভিজ্যুয়াল এফেক্টস ও অ্যাকশন সিকোয়েন্সের দায়িত্ব আন্তর্জাতিক স্তরের একটি টিমের, এমনটাও শোনা গিয়েছিল। তবে এখন টিম ‘প্রলয়’ দুঃশ্চিন্তায় তা বললে অত্যুক্তি হবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিরোধী দলনেতা ঋতব্রতই, হাই কোর্টের রায়ে বিরাট ধাক্কা ‘কালীঘাট তৃণমূলে’র
-
ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ফুটবলার! বিশ্বকাপের ম্যাচ খেলার পরই প্রকাশ্যে বিস্ফোরক খবর
-
‘বাল্যবন্ধুর অনুপ্রেরণায় বিরাট ভাইফোঁটার উৎসব করবেন মেসি’, অরূপ বিশ্বাসকে বিদ্রুপ ভাস্বরের
-
বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ, বলপূর্বক ধর্মবদল! অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত মৌলবী
-
অবশেষে দেখা মিলল অরূপের, গরহাজিরার হ্যাটট্রিকের পর থানায় প্রাক্তন মন্ত্রী