চলচ্চিত্র জগতের মতোই খেলাধূলার দুনিয়াতেও অমোঘ আকর্ষণ। বিভিন্ন সময় ক্রিকেট তারকা স্বামীর পাশে বসে ম্যাচ উপভোগ করতে দেখা যায়। খেলার প্রতি টান থাকবে নাই বা কেন! যার স্বামী ভারতীয় ক্রিকেটের অমূল্য রত্ন ‘কিং কোহলি’ তথা বিরাট কোহলি। হ্যাঁ, বলিউড অভিনেত্রী ও বিরাট ঘরনি অনুষ্কা শর্মার কথাই বলছি। রবিবাসরীয় আবহে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ‘আইসিসি ওমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ’ তথা মহিলা বিশ্বকাপ এনজয় করেছেন বিরুষ্কা।
গ্যালারিতে বসে গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আনন্দ উপভোগ করা এবং দলকে উৎসাহিত করার ভিডিও সমাজমাধ্যমে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে। তারকা দম্পতির ওফ্যান পেজে ভাইরাল যুগলের ছবি। তাঁদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। এছাড়াও ছিলেন স্বস্ত্রীক প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটেও একাধিক ছবি শেয়ার করা হয়েছে।
আরও পড়ুন:

ম্যাচ চলাকালীন বিরাট ও অনুষ্কাকে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌরের দলকে প্রাণভরে সমর্থন করেছেন। করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন দম্পতি। ভারতের জন্য এই ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে না পারলে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। যদিও শেষ রক্ষা হয়নি।
তবে রবি শাস্ত্রী ও শিখরের উপস্থিতি স্টেডিয়ামের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছিলেন। সে কথা বলাই বাহুল্য। ভারতের ক্রিকেটের একাধিক পরিচিত মুখকে একসঙ্গে গ্যালারিতে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। আইসিসিও তাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, রবি শাস্ত্রী, শিখর ধাওয়ান ও সোফি শাইনের ছবি প্রকাশ করেছে।
BEAUTIFUL PICTURES OF VIRAT KOHLI & ANUSHKA SHARMA AT LORD’S. ❤️😍 pic.twitter.com/gXDyRgjRw9
— Tanuj (@ImTanujSingh) June 28, 2026
এদিন অনুষ্কার পরনে ছিল নীল রঙের একটি পোশাক সঙ্গে ক্যাপ আর ফ্ল্যাট জুতো। অন্যদিকে বিরাট পরেছিলেন বাদামি রঙের শার্টের সঙ্গে সাদা ট্রাউজার। ভারত সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও বিরুষ্কা মোমেন্ট হিট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!
-
পাহাড়ি পথে আচমকা ভূমিধস, তলিয়ে যেতে যেতেও বেঁচে ফিরলেন বাইকচালক! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?