আজকাল হাতের মুঠোয় গোটা দুনিয়া! এক ক্লিকে পাওয়া যায় খাবার থেকে পোশাক সবকিছু। যত দিন যাচ্ছে ততই গজিয়ে উঠছে নিত্য নতুন অনলাইন অ্যাপ। আর তাতেই যেন বাড়ছে বিপত্তি। অনলাইনে জিনিস অর্ডারের পর অনেক সময়ই ভুল জিনিস ডেলিভারির অভিযোগ ওঠে। বিষয়টা সেই ‘ছিল রুমাল হল বিড়াল’-এর মতো। এবার অনলাইন প্রতারণার শিকার জনপ্রিয় কমেডিয়ান বীর দাস (Vir Das)। জেপটো থেকে নামী ব্র্যান্ডের বহুমূল্যের একটি ঘড়ি অর্ডার করেছিলেন। কিন্তু, তার বদলে কপালে যা জুটল…!! সাধারণ মানুষের পাশাপাশি আজকাল হাইপ্রোফাইল সেলিব্রিটিরাও যে হেনস্তার শিকার হচ্ছেন তা বলাই বাহুল্য।
শুটিংয়ে বেরনোর আগে চরম ব্যস্ততার মধ্যেই ‘অ্যাপেল ওয়াচ’ অর্ডার করেন। তখনই পঞ্চাশ হাজার পেমেন্টও করে দিয়েছিলেন ভীর। কিন্তু, প্রোডাক্ট হাতে পাওয়ার পর মাথায় আকাশ ভেঙে পড়ে! পঞ্চাশ হাজারের ‘অ্যাপেল ওয়াচ’-এর বদলে নকল ঘড়ি পেয়েছেন বলে দাবি কৌতুকশিল্পীর। বীর প্রোডাক্টের কোয়ালিটি নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, জেপটো যে ঘড়িটা ‘অ্যাপেল ওয়াচ’ ট্যাগে ডেলিভারি করেছে সেটা আদতে চীনা প্রোডাক্ট! প্রকৃত ‘অ্যাপেল ওয়াচ’-এর সঙ্গে মোটেই সাদৃশ্য নেই বলে অভিযোগ কমেডিয়ান বীর দাসের।
আরও পড়ুন:

জেপটোর সঙ্গে যোগাযোগ করেও মেলেনি সুরাহা। এই ঘটনায় কমেডিয়ান বীর যেন নিজেই ‘কনটেন্ট’-এ পরিণিত হয়েছে তা বললে অত্যুক্তি হবে না। অভিযোগ জানিয়ে জেপটোকে করা মেলের বিষয়ও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে ছবি শেয়ার করে জানতে চেয়েছেন, ‘আমি যদি ভুল হই তাহলে জেপটোই জবাব দিক অ্যাপেলের সমস্ত ঘড়ি এমনই দেখতে হয়? যেটা দেখতে একদম চীনা প্রোডাক্টের মতো! সংস্থার কাস্টোমার কেয়ারে যোগাযোগ করলে উত্তর আসে আমাদের কিছু করার নেই। আমি চরম প্রতারণার শিকার। একটা শুটের জন্য এই প্রোডাক্টটা প্রয়োজন ছিল। তাই চটজলদি আমি অর্ডার দিই, যার মূল্য পঞ্চাশ হাজার টাকা।’
Okay. Am I wrong, do all apple watches look like this or is @ZeptoNow @zeptocares being shady with china copies? By the way their customer device agent on the phone said there’s nothing they could do. Full scam. We needed one quick for a shoot. They charged us 50k. pic.twitter.com/2YiOx4qMYB
— Vir Das (@thevirdas) June 15, 2026
জেপটো প্রত্যুত্তরে জানায়, ‘আমরা বিষয়টা গুরুত্ব সহকারে দেখছি। এধরনের সমস্যা সমাধানের জন্য কিছুটা সময় প্রয়োজন। নির্ধারিত প্রসেসের মধ্যে দিয়ে সমাধানের চেষ্টা করা হয়। ব্র্যান্ড পার্টনারের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। বহুমূল্যের প্রোডাক্টের ক্ষেত্রে প্যাকেট খোলার আগে কখনও ওটিপি শেয়ার করতে নেই। জিনিস দেখে তারপর ডেলিভারি এজেন্টকে ওটিপি শেয়ার করা উচিত। তবুও আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রতিকারের চেষ্টা করছি। ভবিষ্যতে কী পদক্ষেপ গ্রহণ করা হবে সেটা অবশ্যই জানানো হবে।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চল্লিশে চালসে নন! স্পেনকে রুখে দিয়ে ভোজিনহার ফলোয়ার বাড়ল দেশের জনসংখ্যার ১০ গুণ
-
জাল লটারি কেলেঙ্কারির তদন্তে বড় সাফল্য, পুলিশের জালে কিংপিন, উদ্ধার লাখ লাখ টাকা
-
দেশের বাজার সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ, ডিজেল ও এটিএফের রপ্তানি শুল্ক বাড়াল কেন্দ্র
-
‘ডাঁট’ ডাহা ফেল! সরতেই হচ্ছে যুগ্মসচিব মদনকে, সিএবিতে এবার নির্বাচনী দামামা
-
৩০০ কোটি টাকার মাটি চুরিতেও জড়াল অভিষেকের নাম! এফআইআর বিজেপির ববির