ঘড়ির কাঁটায় তখন রাত একটা বেজে তিরিশ মিনিট। হাওড়া ব্রিজের উপর গাড়ির হর্নের বদলে শুধু একটাই শব্দ অ্যাকশন-কাট! শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর চারটে পর্যন্ত হাওড়া ব্রিজের ছবিটা ছিল ঠিক এমনই। কারণ দীর্ঘ ২৩ বছর পর ইউনিট নিয়ে ফের কলকাতায় শুটিং করছেন ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক মণিরত্নম (Mani Ratnam Shoots in Kolkata)। একথা সর্বজনবিদিত যে, মণিরত্নমের আসন্ন দক্ষিণী ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। সেই ছবির শুটিংয়ের মুহূর্তই ধরা পড়ল সংবাদ প্রতিদিনের ক্যামেরায়।
চিত্রসাংবাদিকের লেন্সবন্দি দৃশ্যগুলো দেখে প্রাথমিক অনুমান, কোনও রোম্যান্টিক দৃশ্যের শট দিচ্ছিলেন সাই-বিজয়। এদিন ক্যাজুয়াল লুকেই দেখা মিলল বিজয় সেতুপতির। অভিনেতার পরনে কালো টি-শার্ট আর ডেনিম জিন্স। খোলা চুলে উজ্জ্বল লাল রঙের গাউনের সঙ্গে মানানসই হাই-হিলে নজর কেড়েছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। হাওড়া ব্রিজের উপর কখনও দুজনকে শট বোঝাতে ব্যস্ত পরিচালক তো কখনও আবার মনিরত্নমের নির্দেশনায় রাত জেগে একের পর এক শট দিচ্ছেন তারকা জুটি।
আরও পড়ুন:

শুটিংয়ের মাঝে ক্যামেরাবন্দি এমনই মন ভালো করা নানা মুহূর্ত। হাওড়া ব্রিজ শহর কলকাতার ব্যস্ততম এলাকা। সম্ভবত সেই কারণেই মধ্যরাতে শুটিংয়ের সিদ্ধান্ত। গত ২২ জুলাই, বুধবার রাতের তিলোত্তমায় পা রেখেছেন বিজয় সেতুপতি। মণিরত্নম মানেই ‘লার্জ স্কেলে’র সিনেমা আর দক্ষ মেকিং।
প্রাথমিকভাবে ছবিটির নাম ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন নাম্বার ২৩’। মাস খানেক আগেই কলকাতায় রেকি করে গিয়েছেন মণি রত্নম। এর আগে ২০০৩ সালে, দ্বিতীয় হুগলী সেতুতে ‘যুবা’র শুটিং করেছিলেন এই প্রবাদপ্রতীম পরিচালক। দু’দশকের বেশি সময় পার করে শহর কলকাতায় নস্ট্যালজিয়া উসকে ফিরল মণি ম্যাজিক!

জানা গিয়েছে, কলকাতায় টিম নিয়ে প্রায় দিন পনেরো শুটিং করবেন পরিচালক। বেলগাছিয়া রাজবাড়ি, হাওড়া ব্রিজ থেকে কুমোরটুলি, পার্ক স্ট্রিটের পাশাপাশি টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরেও শুটিং হওয়ার কথা। খবর, শহরে পা দিয়েই টেকনিশিয়ান্স স্টুডিওতে ঢুঁ মেরেছেন মণিরত্নম। পাশাপাশি এখানকার কলাকুশলীদের সঙ্গেও ছবি তোলেন। কানাঘুষো, দুর্বার শর্মা, অরিজিতা, ঋত্বিকাদের পাশাপাশি টলিউডের আরও কয়েকজন শিল্পী থাকতে পারেন এই সিনেমায়।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক