Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Vijay-Rashmika

অনুরাগীরা ভরিয়েছেন শুভেচ্ছায়, এবার বিয়ের খুশিতে দেশ জুড়ে মিষ্টি বিলোবেন বিজয়-রশ্মিকা

জীবনের নতুন ইনিংস শুরু করার আনন্দ সারা দেশের সঙ্গে ভাগ করে নেবেন বিরোশ। এই আনন্দে সকলকে মিষ্টিমুখ করাবেন বিজয়-রশ্মিকা

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৮:১৪

options
link
অনুরাগীরা ভরিয়েছেন শুভেচ্ছায়, এবার বিয়ের খুশিতে দেশ জুড়ে মিষ্টি বিলোবেন বিজয়-রশ্মিকা zoom
নবদম্পতি রশ্মিকা ও বিজয়। ছবি: ইনস্টাগ্রাম

২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা (Vijay-Rashmika)। নেটপাড়া জুড়ে এখন শুধু তাঁদেরই বিয়ের ছবি। নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। এবার জীবনের নতুন ইনিংস শুরু করার আনন্দ সারা দেশের সঙ্গে ভাগ করে নেবেন বিরোশ। এই আনন্দে সকলকে মিষ্টিমুখ করাবেন তাঁরা।

ইতিমধ্যেই নিজেদের সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন তারকা দম্পতি। সেখানেই তাঁরা লিখেছেন, ‘এ দেশের প্রতিটি মানুষ, যারা আমাদের এই পথ চলায় সবসময় সঙ্গে ছিলেন ও আমাদের ভালোবাসায় ভরিয়েছেন, তাদেরর সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদের সকলের সঙ্গে আমাদের জীবনের এই নতুন শুরুয়াতের আনন্দ ভাগ করে নিতে পেরে আপ্লুত। আমরা আপনাদের সকলের সঙ্গে এই আনন্দানুষ্ঠানের উদযাপন সারতে চাই আরও একবার। আর আমরা ভারতীয়রা কীভাবে সমস্ত শুভ কাজের উদযাপন সারি? অবশ্যই মিষ্টি এবং সুস্বাদু খাবার খেয়েই। আর সেভাবেই আমরা ১ মার্চ, রবিবার আপনাদের প্রত্যেকের কাছে আমাদের ভালোবাসা পৌঁছে দেবো এবং মুখ মিষ্টি করাব। এদিন আমরা ট্রাক ভরে মিষ্টি পাঠাবো এদেশের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি মন্দিরে। এবং এর সঙ্গে সঙ্গেই আমরা উদযাপন করব ‘অন্নদানম’-এর মতো অনুষ্ঠান। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা একান্ত কাম্য।

Advertisement
বিজয় ও রশ্মিকার ইনস্টাগ্রাম পোস্ট।

তালিকায় রয়েছে তেলেঙ্গানা, দিল্লি, চন্ডীগড়, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়, অসম, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও বিহার।

একই সঙ্গে বিজয় ও রশ্মিকা তাঁদের পোস্টে জানিয়েছেন কোন কোন রাজ্যের মন্দিরে মিষ্টি পাঠাবেন তাঁদের বিয়ের। এই তালিকায় রয়েছে তেলেঙ্গানা, দিল্লি, চন্ডীগড়, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়, অসম, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও বিহার। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে স্বপ্নের বিয়ে সেরেছেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিয়ের সন্ধ্যাতেই প্রকাশ্যে এসেছে তাঁদের চারহাত এক হওয়ার ছবি। যা দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের দর্শক-অনুরাগীরা। প্রায় আট বছরের সম্পর্কের মধুরেণ সমাপয়েৎ হয়েছে উদয়পুরে।খাঁটি দক্ষিণী নিয়ম মেনে বিয়ে সেরেছেন তারকা যুগল। তেলেগু ও কোডাভা নিয়মে বিয়ে সারেন তাঁরা। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার শীর্ষে তাঁদের দু’জনের সাজপোশাক। আগামী ৪ মার্চ তাঁদের হায়দরাবাদের গ্র্যান্ড রিসেপশনের অপেক্ষায় আপাতত সকলে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.