Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Vijay Rashmika Wedding

জল্পনাই সত্যি, দিন দশেক বাদেই উদয়পুরে বিজয়-রশ্মিকার রাজকীয় বিয়ে, ফাঁস রিসেপশনের আমন্ত্রণপত্র

কোথায় হচ্ছে তারকাজুটির হাইপ্রোফাইল রিসেপশনের অনুষ্ঠান? কারা কারা আমন্ত্রিত?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৭:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৭:৪৮

options
link
জল্পনাই সত্যি, দিন দশেক বাদেই উদয়পুরে বিজয়-রশ্মিকার রাজকীয় বিয়ে, ফাঁস রিসেপশনের আমন্ত্রণপত্র zoom
উদয়পুরে বিজয়-রশ্মিকার রাজকীয় বিয়ে। ছবি- ইনস্টাগ্রাম

সিনেদুনিয়ার গুঞ্জনেই আগাম আভাস মিলেছিল যে, ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা মন্দানা, বিজয় দেবেরাকোন্ডা। তবে সেসময়ে জানা যায়, প্রেমদিবসের পরই দক্ষিণী তারকাদ্বয়ের চারহাত এক হচ্ছে। যদিও বিয়ে-রিসেপশনের দিনক্ষণ নিয়ে ধন্দ ছিল, তবে এবার ফিল্মি দুনিয়ার অন্দর থেকে ফাঁস হওয়া আমন্ত্রণপত্রে সব ধোঁয়াশা মিটল। জল্পনা সত্যি করে আগামী ২৬ ফেব্রুয়ারিই উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানে বিয়ে করতে চলেছেন বিজয় এবং রশ্মিকা।

বিয়ের প্রাক্কালে সোমবার সকালেই হবু তারকাদম্পতিকে মুম্বই বিমানবন্দরে রং মিলান্তি পোশাকে দেখা যায়। কানাঘুষো, তাঁরা নাকি চুপিসারে উদয়পুরে পাড়ি দিয়েছেন, শেষমুহূর্তের প্রস্তুতি দেখার জন্য। এমন আবহেই চর্চায় তাঁদের বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। সেখানে উল্লেখ, “আগামী ২৬ ফেব্রুয়ারি ঘনিষ্ঠবৃত্তে আমি এবং রশ্মিকা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছি। আমাদের জীবনের এই বিশেষ মুহূর্তে আপনাদের উপস্থিতি কাম্য। যে বা যাঁরা আমাদের প্রেমের সাক্ষী, তাঁদের উপস্থিতিতে আমাদের বিয়ের অনুষ্ঠান সত্যিই অর্থবহ হয়ে উঠবে। নবদম্পতি হিসেবে আমাদের নতুন জার্নি শুরু করার প্রাক্কালে আপনাদের আশীর্বাদ কাম্য।” ওই আমন্ত্রণপত্রে রিসেপশনের তারিখও জ্বলজ্বল করছে। উভয়পক্ষের পরিবার, আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে গাঁটছড়া বাঁধলেও রিসেপশনের অনুষ্ঠানে এলাহি আয়োজন রাখতে চলেছেন বিজয়-রশ্মিকা।

Advertisement
Vijay Deverakonda-Rashmika Mandanna Wedding
বিজয়-রশ্মিকা। ছবি- সোশাল মিডিয়া

খবর, আগামী ৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত হাইভোল্টেজ রিসেপশনের অনুষ্ঠান রয়েছে। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও আমন্ত্রিত। কানাঘুষো, বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) রিসেপশনে উপস্থিত থাকতে পারেন আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি হিন্দি সিনেদুনিয়ার খান-কাপুর, বচ্চনরাও। দিন কয়েক আগেই উদয়পুরের এক হেরিটজ রাজপ্রাসাদ থেকে ভাইরাল এক ভিডিওয় জমকালো বিয়ের আসরের ঝলক দেখা গিয়েছিল। লাল রঙের ভেলভেট কাপড়, রকমারি ফুল, সারি সারি পিতলের নানা মূর্তি ছিল সেখানে। তড়িৎকর্মা ইভেন্ট উদ্যোক্তাদের শশব্যস্ততাই বলে দেয় শেষমুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। এককথায়, বিজয়-রশ্মিকার বিয়ের আসরকে রাজকীয় কোনও পিরিয়ড ড্রামার শুটিং সেট বললেও অত্যুক্তি হবে না!

Vijay Deverakonda-Rashmika Mandanna Wedding Card
ফাঁস বিজয়-রশ্মিকার রিসেপশনের আমন্ত্রণপত্র। ছবি- সোশাল মিডিয়া

বিগত আট বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন! কিন্তু সম্পর্কের কথা কোনওদিনই স্বীকার করেননি রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। তবে তারকাদের প্রেমবিলাস কি আর পাপারাজ্জিদের লেন্স এড়ায়? কখনও শহরের ইতি-উতি তাঁদের ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে তো কখনও বা আবার সোশাল মিডিয়ায় উঁকি দিয়ে তাঁদের দেখা গিয়েছে, একই গন্তব্যের আলাদা ফ্রেমে! গতবছরই আড়াই লাখি হিরের আংটিতে গোপনে বাগদান সেরেছেন তারকাযুগল। ‘থামা’ প্রচারে নায়িকার হাতে সেই আংটির উজ্জ্বল উপস্থিতিও নজর কেড়েছিল। তখন অবশ্য বাগদানের প্রসঙ্গ উত্থাপন হতেই একগাল হেসে রশ্মিকা জানিয়েছিলেন, “সবাই সব জানেন দেখছি!” এবার দক্ষিণী তারকাজুটির মালাবদলের পালা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.