Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Vicky Kaushal Katrina Kaif

ভিকি কৌশলের গলায় ‘লাভ বাইট’, প্রেমের সপ্তাহে ক্যাটরিনার উপহার? প্রশ্ন পাপারাজ্জিদের

ক্যামেরায় ধরা পড়ল অভিনেতার শরীরে ভালোবাসার চিহ্ন! ভিডিও ভাইরাল হতেই চর্চায় ভিকি-ক্যাটরিনার 'বেডরুম সিক্রেট'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৮:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৮:১৭

options
link
ভিকি কৌশলের গলায় ‘লাভ বাইট’, প্রেমের সপ্তাহে ক্যাটরিনার উপহার? প্রশ্ন পাপারাজ্জিদের zoom
ভিকির গলায় কীসের দাগ? প্রশ্ন রসিক নেটিজেনদের!, ছবি- ইনস্টাগ্রাম

তারকাদের হাঁড়ির খবর নিয়ে অনুরাগীদের কৌতূহল বরাবর। সেলেবপাড়ার অন্দরমহলে কখন, কী হয়? এমনকী তাঁদের শয়নকক্ষের ভিতরের সমীকরণ নিয়েও চর্চা, জল্পনা বিস্তর। এবার প্রেমের সপ্তাহে পাপারাজ্জিদের ক্যামেরায় যা ধরা পড়ল, তাতে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের ‘বেডরুম সিক্রেট’ এখন টক অফ দ্য টাউন! ভিডিও দেখে কৌতূহলীরাও মুচমুচে গসিপে মেতেছেন।

তারকাদের ‘ঘুণ ধরা’ দাম্পত্যের ভিড়ে বিরল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সদ্য মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সেলেবদম্পতি। ২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন। তবে ভিকি-ক্যাটরিনার অসমবয়সি প্রেম নিয়ে কম চর্চা হয়নি বিনোদুনিয়ার অন্দরে! স্বামী-স্ত্রীর বয়সের পাঁচ বছরের ফারাক। ক্যাটরিনা বর্তমানে ৪২ আর ভিকি কৌশলের বয়স ৩৭। মাঝে শোনা গিয়েছিল, তাঁদের দাম্পত্যে নাকি দূরত্ব বেড়েছিল! তবে নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে দিয়ে বরাবর নিজেদের সুখী দাম্পত্যের ঝলক দেখিয়েছেন ভিকি-ক্যাটরিনা। এবার ছবিশিকারীদের ক্যামেরায় ধরা পড়ল অভিনেতার শরীরে ভালোবাসার চিহ্ন! যা দেখে ফের অনুরাগীশিবিরের চর্চায় ভিকি-ক্যাটরিনার ‘বেডরুম সিক্রেট’।

Advertisement
Vicky Kaushal jokes about Katrina Kaif’s influence, Bedroom secret out!
ভিকি-ক্যাটরিনা

সেলেবরা কখন, কোথায় যান? তাঁদের হাল-হকিকতের গতিবিধিতে বরাবরই নজর থাকে পাপারাজ্জিদের। সম্প্রতি এক অনুষ্ঠানের জন্য হাজির হয়েছিলেন ভিকি কৌশল। সেখানেই প্রকাশ্য দিবালোকে ক্যামেরার লেন্সে জ্বলজ্বল করে ওঠে ভিকির গলায় ‘লাভ বাইটে’র মতো কালশিটে দাগ। যদিও অভিনেতার সেদিকে ভ্রুক্ষেপ নেই! এমনকী বেডরুমের রোম্যান্সের চিহ্ন ঢাকতে তিনি কোনও কসরত করেননি। বরং জ্যাকেটের সরানো কলারের ফাঁক থেকে উঁকি দেওয়া ‘লাভ বাইট’ প্রদর্শন করেছেন অবলীলাক্রমে। আর সেটা দেখেই একাংশের প্রশ্ন, প্রেমের সপ্তাহে এটা কি স্ত্রী ক্যাটরিনা কাইফের উপহার?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

বিয়ের চার বছরেও প্রেমে হাবুডুবু খান ভিকি-ক্যাটরিনা। কীভাবে নিজেদের দাম্পত্য চাঙ্গা রাখেন? এপ্রসঙ্গে মাসখানেক আগে কাজল-টুইঙ্কলের টক শোয়ে অভিনেতা জানান, “স্বামী-স্ত্রী’র মধ্যে কথাবার্তা তো চলতেই থাকে সবসময়ে। তবে ঘন ঘন যৌনমিলন মাস্ট!” প্রেমের সপ্তাহে সেই আদরেরই ঝলক দেখালেন ভিকি কৌশল? কৌতূহল রসিক ফ্যানদের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.