বৃষ্টি আর রোম্যান্স পরস্পরের সমার্থক। শ্রাবণের ধারায় মন চায় আরও একটু ভালোবাসা। বাইরে যখন অঝোর শ্রাবণ তখন ঘরে বসে বৃষ্টি উপভোগের মুহূর্তটা সত্যিই দারুণ! হাজার ব্যস্ততার মাঝেও ভালোবাসার মানুষকে আগলে বৃষ্টিমুখর দিনে প্রেমের সাগরে ভেসে যেতে কে না চায়! তাই তো প্রিয়তমা ক্যাটরিনাকে জড়িয়ে রোম্যান্টিক মুডে ভিকি। আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি উপভোগ করছেন দুজনে। সাদা কালো আবহে তারকা দম্পতির ছবি শেয়ার করে বৃষ্টিস্নাত ভালোবাসায় মাখামাখি ভিক্যাট।
আদুরে মুহূর্তের একটি মনোক্রম ছবি পোস্ট করে ভিকি লিখছেন, ‘বৃষ্টি আর তুমি।’ ভিকির কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন ক্যাটরিনা। দুজনের দৃষ্টিই স্থির। মুম্বইয়ের বর্ষা উপভোগের মুহূর্ত শেয়ার করতেই লাইক-কমেন্টের বন্যা। দম্পতির মাখমাখ প্রেম দেখে এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘একদিন ভিহান কৌশল এই ছবিটা নিজের ওয়ালেটে রাখবে।’ অপর এক ব্যক্তি লিখছেন, ‘এই ছবিটা দেখে কোণে বসে কেঁদে ফেললাম।’
আরও পড়ুন:
View this post on Instagram
এই জুটির এক ভক্তের মতে, ‘এটাই সত্যিকারের ভালোবাসা।’ ভিকি-ক্যাটরিনা বিভিন্ন সময়ই তাঁদের সম্পর্কের মিষ্টি রসায়ন শেয়ার করেন। বর্ষার রোম্যান্স তথা ভিকি ক্যাটরিনার ভালোবাসার মরশুম অনুরাগীদের কাছে বিশেষ প্রাপ্তি সেকথা বলাই বাহুল্য।গত বছর ‘টু মাচ উইথ টুইঙ্কল অ্যান্ড কাজল’-এ এসে ভিকি কৌশল ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রথম সাক্ষাৎয়ের শুনিয়েছিলেন।
এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের প্রথম পরিচয়। সেই সময় ভিকি অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন এবং ক্যাটরিনা ছিলেন পারফর্মার। কৌতুক অভিনেতা সুনীল গ্রোভারের দৌলতেই দুজনের পরিচয়। দ্বিতীয়বার তাঁদের দেখা হয় আরেকটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে একটি স্ক্রিপ্টেড মজার অংশ হিসেবে মঞ্চেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভিকি।

সেই প্রসঙ্গে অভিনেতার সংযোজন, “আমি ওকে বলেছিলাম, ভিকির মতো ভালো ছেলেকে বিয়ে করছ না কেন? তবে তখন আমরা সম্পর্কে ছিলাম না।” অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী সব অভিনেত্রীকেই একই ধরনের প্রশ্ন করতে হয়েছিল। কিন্তু, ক্যাটরিনার সঙ্গে সেই মুহূর্তটি আচমকা ভাইরাল হয়ে যায় এবং তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। মঞ্চের সেই হালকা মজার মুহূর্তই ধীরে ধীরে বাস্তব জীবনের সুন্দর প্রেমের সম্পর্কে পরিণত হয়।

সম্পর্কের গোড়াতে ব্যক্তিগতজীবন গোপনই রেখেছিলেন ভিক্যাট। ২০২১ সালের ৯ ডিসেম্বর স্বামী-স্ত্রী হিসেবে জীবনের নতুন পথচলা শুরু করেছিলেন। ২০২৫ সালের ৭ নভেম্বর প্রথমবার বাবা-মা হওয়ার আনন্দ উপভোগ করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আটকে ১০ উদ্যোপতির আবেদন, স্বাস্থ্যমন্ত্রীর বার্তা, শহরে নয়, গ্রামেই করতে হবে মেডিক্যাল কলেজ
-
সুজানকে ৪০০ কোটির খরপোশ হৃত্বিকের! বিচ্ছেদের ১২ বছর পর প্রকাশ্যে চরম সত্য
-
তেহরানে শুরু আয়াতোল্লা খামেনেইর অন্ত্যেষ্টি, ইরানে পৌঁছেই শ্রদ্ধাজ্ঞাপন ভারতীয় প্রতিনিধি দলের
-
শিক্ষায় ডিজিটাল ভারতের উৎকর্ষ! শিক্ষাগত তথ্য স্থানান্তর হল আরও সুরক্ষিত
-
মমতার হয়ে আপনি, অভিষেকের কৌঁশলী কে? এজলাসে বিচারপতির প্রশ্নে ‘নির্বাক’ কল্যাণ