চর্চা, সমালোচনা যেন কিছুতেই বরুণ ধাওয়ানের পিছু ছাড়ে না! মাসখানেক আগে ‘বর্ডার ২’ মুক্তির সময়ে অভিনয় দক্ষতা নিয়ে বেজায় কটাক্ষের শিকার হতে হয় অভিনেতাকে। এমনকী সেই সিনেমার প্রচার করতে গিয়েও মেট্রোর হাতল ধরে ঝুলে মুম্বই প্রশাসনের রোষানলে পড়েছিলেন বরুণ। বিবিধ ঝড়-ঝাপটার পর দু’সপ্তাহ আগেই অভিনয় থেকে সাময়িক বিরতি ঘোষণা করেছেন অভিনেতা, কিন্তু সেলেবদের গতিবিধির উপর থেকে কি আর এত সহজে ছবিশিকারীদের নজর সরে? এবার রাতের মুম্বইয়ে অন্তর্বাস পরে বেরিয়ে ফের কটাক্ষের শিকার বরুণ ধাওয়ান!
মায়ানগরীর আর পাঁচজন তারকা যখন ‘সেলেব স্টেটাস’ বজায় রাখতে দিবারাত্র পোশাক নিয়ে সচেতন থাকেন, তখন বরুণ ধাওয়ান ধরা দিলেন একেবারে বেপরোয়াভাবে! নিন্দুকদের প্রশ্ন, ‘আপনার বাড়িতে জামা নেই?’ কেউ বা প্রশ্ন ছুড়লেন, ‘আপনাকে কি দেশের দারিদ্র্যের প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে?’ কেউ বা আবার মনে করিয়ে দিলেন, ‘দাদা, বাড়ি থেকে বেরনোর আগে শার্টটা অন্তত গায়ে চড়িয়ে নিতে পারতেন!’
আরও পড়ুন:
মায়ানগরীর আর পাঁচজন তারকা যখন ‘সেলেব স্টেটাস’ বজায় রাখতে দিবারাত্র পোশাক নিয়ে সচেতন থাকেন, তখন বরুণ ধাওয়ান ধরা দিলেন একেবারে বেপরোয়াভাবে! কীরকম? মুম্বইয়ের পাপারাজ্জিদের সুবাদে বৃহস্পতিবার গভীর রাতে এক ভিডিও ফাঁস হয়েছে সোশাল পাড়ায়। সেখানেই দেখা গেল, বাড়ি থেকে স্যান্ডো গেঞ্জি পরে বেরিয়েছেন বরুণ ধাওয়ান। উপস্থিত ছবিশিকারীদের হাঁকডাকে কোনও ভ্রুক্ষেপই নেই অভিনেতার। বাড়ি থেকে বেরিয়েই তড়িৎগতিতে গাড়ির উদ্দেশে ছুটে যান তিনি। তবে তাঁদের উপেক্ষা করেননি, বরং চালকের পাশের আসনে বসেই ভিতর থেকে পাপারাজ্জিদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় তাঁকে। মুখে হালকা হাসি। আর বলিউড তারকার এহেন সাদামাটা ভিডিও ভাইরাল হতেই অনুরাগীরা যখন প্রশংসায় পঞ্চমুখ, তখন নেটভুবনের আরেকাংশ আবার পোশাক নিয়ে কটাক্ষ করলেন বরুণ ধাওয়ানকে।

নিন্দুকদের প্রশ্ন, ‘আপনার বাড়িতে জামা নেই?’ কেউ বা প্রশ্ন ছুড়লেন, ‘আপনাকে কি দেশের দারিদ্র্যের প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে?’ কেউ বা আবার মনে করিয়ে দিলেন, ‘দাদা, বাড়ি থেকে বেরনোর আগে শার্টটা অন্তত গায়ে চড়িয়ে নিতে পারতেন!’ এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে ওই ভিডিওর মন্তব্যবাক্স।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দূর হয় কঠিন রোগ! শিবের এই মন্দিরে ‘আরোগ্যে’র আশায় ভিড় জমান ভক্তরা
-
বিধানসভায় সই জাল মামলায় সিআইডি রিপোর্টে ‘অসন্তুষ্ট’ হাই কোর্ট, বড় স্বস্তি অভিষেকের
-
১১ দিনে দ্বিতীয়বার, কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার কোটি টাকার সোনা, আটক ২
-
মমতা নয়, নেতাজি-ক্ষুদিরাম, ব্যানার বদলে প্রতিষ্ঠা দিবসে বড় বার্তা দিতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন!
-
ফের হানিমুন হরর, ঋতুস্রাব হওয়ায় হোটেলেই নববধূকে বেধড়ক মার! খুনের চেষ্টা স্বামীর