Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
sunny deol

সানি দেওলের সঙ্গে এবার একফ্রেমে বরুণ ধাওয়ান, আসছে ‘বর্ডার ২’

এবার ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে কাহিনি সাজানো হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৪, ১৮:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৪, ১৮:৩৪

options
link
সানি দেওলের সঙ্গে এবার একফ্রেমে বরুণ ধাওয়ান, আসছে ‘বর্ডার ২’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে জব্বর খবর। এবার সানি দেওলের সঙ্গে একফ্রেমে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। সুখবর শেয়ার করে বরুণ লিখলেন, আমার সবচেয়ে প্রিয় নায়কের সঙ্গে জুটি বাঁধছি। দারুণ ব্যাপার।

২২ বছর পর বড়পর্দায় ফিরে বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে তারা সিং (সানি দেওল)। চারশো কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে ‘গদর ২’। তারপর থেকেই প্ল্যানিং ছিল ‘বর্ডার ২’ ছবি তৈরি করার। সেই মতোই এবার প্রস্তুতি শুরু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VarunDhawan (@varundvn)

‘বর্ডার’ সিনেমায় মেজর কুলদীপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সানি। সে বছরের সবেচেয় সফল ছবি ছিল জে পি দত্তর এই ওয়ার মুভি। ছবির গান এখনও জনপ্রিয়। স্বাধীনতা দিবসে এই ছবির কথা স্মরণ করেন অনুরাগীরা। রটনা, গত দু-তিন বছর ধরেই ‘বর্ডার ২’ নিয়ে সানি দেওল, পরিচালক জে পি দত্ত ও তাঁর মেয়ে নিধি দত্তর মধ্যে আলোচনা চলছিল। ‘গদর ২’র তুমুল সাফল্যের পর এই প্রজেক্টের কাজে গতি আসে।

সূত্রের খবর মানলে, এবার ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটের কাহিনি সাজানো হবে। আর তাতে অবশ্যই সানি দেওল (Sunny Deol) মুখ্য চরিত্রে থাকবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.