Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Varun dhawan

মেয়েকে কোলে নিয়ে ‘কৃষ্ণনাম’ বরুণের, ঘরের লক্ষ্মীকে নিয়ে কী লিখলেন?

বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সেলেবরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৪, ১৩:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৪, ১৩:৫৫

options
link
মেয়েকে কোলে নিয়ে ‘কৃষ্ণনাম’ বরুণের, ঘরের লক্ষ্মীকে নিয়ে কী লিখলেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার রাতেই বরুণ-নাতাশার কোলজুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান। গত ফেব্রুয়ারি মাস থেকে যে মুহূর্তের জন্য অধীর আগ্রহে বসে ছিল ধাওয়ান পরিবার, শেষমেশ তার মধুর সমাপ্তি। গতকাল রাতে মেয়েকে নিয়ে সোশাল মিডিয়ায় কিছু পোস্ট না করলেও, মঙ্গলবার সকাল হতেই ঘরের লক্ষ্মীকে নিয়ে লিখে ফেললেন নতুন বাবা বরুণ। ছোট্ট কন্যাকে কোলে নিয়ে বরুণ ডুব দিলেন কৃষ্ণনামে।

সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে বরুণ লিখলেন, ”আমাদের মেয়ে পৃথিবীতে এসেছে। আমাদের পরিবারকে শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃ্ষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে।”

Advertisement

[আরও পড়ুন: নিজের বাড়িতেই ক্ষতবিক্ষত মিমি! ছবি শেয়ার করে কাকে দুষলেন?]

সোমবার সকালেই প্রসব যন্ত্রণা অনুভব করেন বরুণের স্ত্রী নাতাশা দালাল। সঙ্গে সঙ্গেই তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। সেই সময় স্ত্রীকে আগলে রেখেছিলেন বরুণই। দ্রুত হাসপাতালে পৌঁছেছিলেন বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পাপারাজ্জিদের কাছে ডেভিডই প্রথম নিশ্চিত করেন বরুণের মেয়ে হওয়ার খবর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VarunDhawan (@varundvn)

করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে ছবির দুনিয়ায় পা রেখেছিলেন বরুণ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিনেতা জানিয়ে ছিলেন তিনি বাবা হতে চলেছেন। এমন ঘোষণার পর সেই করণ শুভেচ্ছা জানাবেন না, তাও কি হয়? সুপারহিট পরিচালক লেখেন, তখন করণ লিখেছিলেন “তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। তোমাদের আর তোমাদের পরিবারের জন্য ভীষণ খুশি। দুনিয়ার সেরা অনুভূতির অপেক্ষায় তোমরা।” মেয়ে হওয়ার পরও করণ শুভেচ্ছা জানিয়েছেন। বরুণের উদ্দেশে তিনি লিখেছেন। ”আমার বেবি বয়ের বেবি গার্ল হয়েছে। শুভেচ্ছা।”

বরুণ-নাতাশার বিয়ের তিনবছর পূর্ণ হয়েছে। সোশাল মিডিয়ায় স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছিলেন বরুণ। আর বিয়ের তিন বছর কাটতেই এবার দুই থেকে তিন হলেন তাঁরা। খুশির হাওয়া ধাওয়ান পরিবারে। বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সেলেবরা।

[আরও পড়ুন: দেবের ভোটের রেজাল্ট নিয়ে কি টেনশনে রুক্মিণী? ৪ জুনের পরিকল্পনা জানালেন অভিনেত্রী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.