২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সুবাদে বলিউড অভিষেক হয় বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। এরপর ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘বদলাপুর’ থেকে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘দিলওয়ালে’, ‘ভেড়িয়া’র মতো একাধিক সিনেমায় কাজ করলেও বক্স অফিসের গ্রাফ অনুযায়ী তাঁর সমসাময়িক অভিনেতাদের তুলনায় অনেকটাই পিছিয়ে বরুণ। শেষবার ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। সেই ছবি যদিও সিনে-সমালোচক কিংবা দর্শকমনে খুব একটা ছাপ ফেলতে পারেনি, তবে এবার খেত কিনে চর্চার শিরোনামে বরুণ ধাওয়ান।
“আমি একটা খেত কিনেছি। কেন কিনেছি, সেটা জিজ্ঞেস করবেন না। তবে এমন আবহাওয়ায় এখানে দাঁড়িয়ে…”
আরও পড়ুন:
বরুণ বলছেন, এটাই নাকি তাঁর জীবনের সবথেকে বড় সাফল্য। বুধবার সোশাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করে আস্ত খেত কেনার কথা জানান অভিনেতা। সেখানেই দেখা যায়, চাষের খেতের মাঝে দাঁড়িয়ে রয়েছেন বরুণ ধাওয়ান। পরনে বাদামি শার্টের ভিতর থেকে উঁকি দিচ্ছে সাদা টিশার্ট। সঙ্গে কার্গো প্যান্ট। হাতে চায়ের পেয়ালা। আর তাতেই বিস্কুট ডুবিয়ে খেতে খেতে নিজের মনের কথা ভাগ করে নিলেন ‘বদলাপুর’ অভিনেতা। চারদিকে যেন সবুজ মাদুর পাতা। তার মাঝে দাঁড়িয়েই ‘তৃপ্ত’ বরুণ জানান, আহা! এমন আবহাওয়ায় চা-বিস্কুট খাওয়ার মজাই আলাদা। অভিনেতাকে বলতে শোনা যায়, “আপনাদের সঙ্গে একটা খবর ভাগ করে নিতে চাই। এটা আমার জীবনের সবচথেকে বড় অর্জন। আমি একটা খেত কিনেছি। এই হচ্ছে আমার খেত। আমি এটা কিনেছি। কেন কিনেছি, সেটা জিজ্ঞেস করবেন না। তবে এমন আবহাওয়ায় এখানে দাঁড়িয়ে চা-বিস্কুটের স্বাদ উপভোগ করার অনুভূতিটা সত্যিই আলাদা। অবিশ্বাস্য।” বলিউড অভিনেতার এহেন ইতিমধ্যেই ভাইরাল। সোশাল পাড়ার চর্চায় বললেও অত্যুক্তি হয় না! কেন?

‘পরবর্তী কোন সিনেমায় দেখা যাবে আপনাকে?’ অনুরাগীরা যদিও পালটা মনে করিয়ে দিয়েছেন যে, তারকা হয়েও মাটির কাছাকাছি থাকা পছন্দের বরুণ ধাওয়ানের। আর সেকারণেই খেতের জমি কিনেছেন তিনি।
অভিনেতার এহেন ভিডিও দেখে অনুরাগীরা তাঁর সহজ সরল জীবনযাত্রার জন্য প্রশংসায় ভরালেও একাংশের আবার ভ্রুযুগল আন্দোলিত হয়েছে। কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। চলতি বছর ‘বর্ডার ২’ ছবির জন্য অভিনয় দক্ষতা নিয়ে নেটপাড়ার কটাক্ষের শিকার হয়েছিলেন বরুণ ধাওয়ান। সেপ্রসঙ্গ টেনেই ধেয়ে এসেছে কটাক্ষ। নিন্দুকদের প্রশ্ন, ‘আপনার কি বলিউডে কাজ খুব কম?’ কেউ বা জানতে চাইলেন, ‘পরবর্তী কোন সিনেমায় দেখা যাবে আপনাকে?’ অনুরাগীরা যদিও পালটা মনে করিয়ে দিয়েছেন যে, তারকা হয়েও মাটির কাছাকাছি থাকা পছন্দের বরুণ ধাওয়ানের। আর সেকারণেই খেতের জমি কিনেছেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!