Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Uttam Kumar Birth Centenary

‘সপ্তপদী’র ঝলকে উত্তম স্মরণ প্রধানমন্ত্রী মোদির, টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

এক্স হ্যান্ডেলে বাংলা ভাষায় বিশেষ পোস্ট নরেন্দ্র মোদির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৪:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৪:১৩

options
link
‘সপ্তপদী’র ঝলকে উত্তম স্মরণ প্রধানমন্ত্রী মোদির, টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর zoom
'সপ্তপদী'র ঝলকে উত্তম স্মরণ প্রধানমন্ত্রী মোদির, ছবি- অরিজিৎ সাহা
Advertisement

বাংলা ও বাঙালির মনন-চিন্তনে উত্তম কুমারের অবস্থান নতুন করে ব্যক্ত করার নয়। তাঁর ভুবনভোলানো হাসি, চাহনি, বেশভূষা, থেকে গাম্ভীর্যপূর্ণ বডি ল্যাঙ্গোয়েজ শতবর্ষেও বাঙালির নিজস্ব ব্যাকরণ। যিনি আজও বাংলা সিনেজগৎ তো বটেই, এই ভূ-ভারতের ফিল্মিদুনিয়াতেও সমুজ্জ্বল। বাঙালির সেই চিরন্তন ‘ম্যাটিনি আইডল’-এর জন্ম শতবর্ষে ( Uttam Kumar Birth Centenary) বিশেষ শ্রদ্ধার্ঘ্য নরেন্দ্র মোদির (PM Modi)।

বৃহস্পতিবার সকালে ‘সপ্তপদী’র ঝলকে মহানায়ককে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। যেখানে জ্বলজ্বল করছে উত্তম-সুচিত্রা জুটির কাল্ট ক্লাসিক ‘এই পথ যদি না শেষ হয়’ গানের দৃশ্য।

শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানেও মহানায়কের স্মৃতিচারণ করেন তিনি। এবার জন্ম শতবর্ষের দিন এক্স হ্যান্ডেলে বাংলা ভাষায় বিশেষ পোস্ট মোদির। বৃহস্পতিবার সকালে ‘সপ্তপদী’র ঝলকে মহানায়ককে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। যেখানে জ্বলজ্বল করছে উত্তম-সুচিত্রা জুটির কাল্ট ক্লাসিক ‘এই পথ যদি না শেষ হয়’ গানের দৃশ্য। উত্তম স্মরণে মোদির পোস্টে উল্লেখ, ‘মহানায়ক উত্তম কুমার, এক কিংবদন্তি, যাঁর কালজয়ী কাজের সঙ্গে বিভিন্ন প্রজন্মের মানুষ একাত্ম হতে পেরেছে। তাঁর জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। গত রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে আমি তাঁর সম্পর্কে যা বলেছিলাম, সেটাও ভাগ করে নিলাম।’ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “অভিনয় জগতে উত্তম কুমারের অবদান কখনও ভুলবে না সিনেপ্রেমীরা। তাঁদের মনের মণিকোঠায় রয়েছেন উত্তম কুমার। অনেকেই বলেন, সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমাকে তাঁর অভিনয়ই এতটা উচ্চতায় পৌঁছে দিয়েছে। সিনেপ্রেমীরাও তাঁকে মনে রেখেছেন এই চরিত্রে। সত্যজিৎ রায় নিজে মনে করতেন, অভিনয় দক্ষতার সঙ্গে উত্তম কুমারের বিশাল গভীরতাই তাঁকে এত বড় করে তুলেছে। যে কোনও চরিত্র জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে তাঁর পরিশ্রমের বিকল্প ছিল না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

 

Uttam Kumar Birth Centenary tribute by PM Modi and CM Suvendu Adhikari
টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উপস্থিত একঝাঁক টলিউড তারকা, ছবি- অরিজিৎ সাহা

অন্যদিকে সকাল দশটায় টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। অনুষ্ঠানে উপস্থিত প্রসেনজিৎ ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী , গৌতম ঘোষ-সহ ইন্ডাস্ট্রির একাধিক শিল্পী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে মুখ্যামন্ত্রী বলেন, “এই দিনে আমাদের সকলের মহানায়ক প্রাতঃস্মরণীয়। উত্তম কুমার মহোদয়ের এই পৃথিবীতে আসার একশো বছর। এই বিশেষ দিনটি পালন করতেই আজ আমরা এখানে সমবেত হয়েছি। পশ্চিমবঙ্গ সরকার, কর্পোরেশন, রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর, উপদেষ্টা কমিটির সকলে এবং আমাদের চলচ্চিত্র জগৎ, এই সংস্কৃতিকে যাঁরা বাঁচিয়ে রেখেছেন, তাঁদের প্রায় সকলের উপস্থিতিতে উত্তম কুমারের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম।”

“আমরা কিন্তু এই বিষয়ে হস্তক্ষেপ করিনি, আমরা সেসব শিল্পী-কলাকুশলীদের উপর ছেড়ে দিয়েছিলাম যারা উত্তম কুমারকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, তাঁদের উপরে।…” 

মুখ্যমন্ত্রী যোগ করলেন, “আমি খুশি যে তাঁর শতবর্ষে এই রাজ্যের মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব জনগণ আমার হাতে তুলে দিয়েছে। আমি আরও খুশি দেশের প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এ মহানায়ক সম্পর্কে ৫ মিনিট কথা বলেছেন ৩০ মিনিটের মধ্যে। অর্থাৎ গোটা দেশ আজকের দিনের জন্য গর্বিত। এই বর্ষে উত্তম কুমারের নামাঙ্কিত যেখানে প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো সংস্কার, পুনর্নিমান হবে। একগুচ্ছ কর্মসূচী রয়েছে। আজ বিকেলে শোভাযাত্রা রয়েছে। এরপর কেক কাটা হবে। পায়েস খাওয়া হবে। আগামীকাল ভূমিপূজন আছে এবং আমরা কিন্তু এই বিষয়ে হস্তক্ষেপ করিনি, আমরা সেসব শিল্পী-কলাকুশলীদের উপর ছেড়ে দিয়েছিলাম যারা উত্তম কুমারকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, তাঁদের উপরে। ওঁরা একটা সম্বর্ধনা তালিকা করে দিয়েছেন, সেসব প্রবীণ শিল্পীদের আমরা সম্মানিত করব।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.