সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি মুহূর্তে আজব ফ্যাশনে নেটপাড়ায় চমক দিচ্ছেন সোশাল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদ। তবে এবার উরফি যেটা করলেন, তা দেখে সবাই হতবাক। নেটপাড়া মানতেই পারছেন না, যিনি ফ্যাশন দুরস্ত, তিনিও হঠাৎ এমনটাও করতে পারেন!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি উরফি তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন। যেখানে দেখা গিয়েছে, উরফি একেবারে ন্য়াড়া! গাড়ির মধ্যে বসেই এই ছবিটি ক্লিক করেছেন উরফি। ভাইরালকন্যার এমন অবস্থা থেকে একেবারে চমকে গিয়েছেন লোকজন।
[আরও পড়ুন: স্মৃতি হারিয়ে কলেজের ছাত্রী পর্ণা, ‘নিম ফুলের মধু’র ভিডিও দেখেই কটাক্ষ নিন্দুকদের]
তবে একটু ভালো করে নজর করলে বোঝা যাবে। উরফির এই ন্যাড়া কাণ্ডে রয়েছে টুইস্ট। ভালো করে নজর করলে বোঝা যায়, উরফি একটি বিশেষ অ্যাপ ব্যবহার করেই এই ছবিটা তুলেছেন।
View this post on Instagram
নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন।
উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।
[আরও পড়ুন: সাদা স্যুট, কালো অন্তর্বাস, বেপরোয়া মেজাজে ক্যামেরার সামনে হৃতিকের প্রেমিকা সাবা]
সর্বশেষ খবর
-
কর্তব্যরত অবস্থায় হেডফোন কিংবা ইয়ারফোন ব্যবহার নয়, কড়া নির্দেশ লালবাজারের
-
৭৮ শিশু-সহ অন্তত ২০০ জন HIV আক্রান্ত! হাসপাতালের গাফিলতিতে ভয়াবহ বিপর্যয় পাকিস্তানে
-
জাতীয় স্বীকৃতি পেল বাংলার চিত্তরঞ্জন সেবাসদন, ‘বিরাট সাফল্য’, বলছেন অধিকর্তা
-
উদ্ধবসেনার ৬ সাংসদের দলবদলকে ‘স্বীকৃতি’, স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তে চাপ বাড়ছে মমতার
-
ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, পারদর্শী রাশিয়ান ব্যালেতেও, সোনমের ‘অক্সিজেন’ কে এই গীতাঞ্জলি?