দীর্ঘ তিন বছরের টালবাহানার পর সবে মুক্তির আলো দেখেছিল দিলজিৎ দোসাঞ্ঝ অভিনীত ‘সতলুজ’ (Diljit Dosanjh Satluj)। যদিও আইনি জটিলতার জেরে বড়পর্দার মুখ দেখার অবকাশ পায়নি। পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়। তবে মুক্তির দিন দুয়েকের মধ্যেই ফের নিষেধাজ্ঞা জারি হওয়ায় জি ফাইভ থেকেও তুলে নেওয়া হয় ছবিটি। কেন্দ্রের নিষিদ্ধ কাঁটায় ইতিমধ্যেই দিলজিতের ‘সতলুজ’ ঘিরে রাজনৈতিকমহলে চাপানোতর শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, রাজনৈতিক চাপেই কি সংশ্লিষ্ট সিনেমার ভবিষ্যৎ অন্ধকারে? এমন আবহে ‘পাঞ্জাব দি পুত্তর’কে চরম আক্রমণ শানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু।
“দিলজিৎ যখন বলেছিলেন যে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মাত্র ২-৩ দিন থাকবে, তারপর সরিয়ে নেওয়া হবে, তখনই সকলের বোঝা উচিত ছিল যে এর নেপথ্যে কোনও বড়সড় ষড়যন্ত্র রয়েছে।…”
আরও পড়ুন:
লুধিয়ানায় এক রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময়ে রবনীত বলেন, “টাকা ছাড়া কিচ্ছু চেনে না দিলজিৎ দোসাঞ্ঝ।” শুধু তাই নয়, আরও একধাপ এগিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি ‘সতলুজ’ নিষিদ্ধ হওয়া নিয়ে মিথ্যে কেন্দ্রীয় সরকারের উপর দায় চাপিয়েছেন অভিনেতা। তাঁর দাবি, “দিলজিৎ যখন বলেছিলেন যে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মাত্র ২-৩ দিন থাকবে, তারপর সরিয়ে নেওয়া হবে, তখনই সকলের বোঝা উচিত ছিল যে এর নেপথ্যে কোনও বড়সড় ষড়যন্ত্র রয়েছে। আমার ধারণা নির্ধারিত ব্যবসা করার পরই ওটিটি থেকে ‘সতলুজ’ সরিয়ে নেওয়া হয়েছে।” এখানেই অবশ্য থামেননি রবনীত। দিলজিৎ দোসাঞ্ঝের সিনেমা নির্বাচন নিয়েও চরম কটাক্ষ করেছেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, “দিলজিৎ যদি নিজের পরিবারের নারীদের সম্মান করতেন, তাহলে ‘চমকিলা’র মতো সিনেমায় অভিনয় করতেন না। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই অমর সিং চমকিলা, যাঁকে পাঞ্জাবের চটুল গানের জনক বলা হত, সেই চরিত্রে অভিনয় করেছেন। দিলজিৎ একজন প্রতারক। লস অ্যাঞ্জেলসে বসে পাঞ্জাবের মানুষকে বিভ্রান্ত করছেন তিনি।” রবনীতের প্রশ্ন, “দিলজিতের পেছনে ঠিক কোন সংস্থাগুলো রয়েছে?” পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী এও জানিয়ে দিয়েছেন যে, “আমি ‘সতলুজ’ সিনেমাটির বিরোধী নই, কিন্তু কোনও ঘটনাকেই একপেশেভাবে দেখানো উচিত নয়।” এদিকে ‘সতলুজ’ বিতর্কে ‘পাঞ্জাব দি পুত্তরে’র পাশে দাঁড়িয়েছে শিখ সংগঠনগুলি। বুধবারই দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির তরফে জানানো হয়েছিল যে, বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করে জনসাধারণকে এই ‘নিষিদ্ধ’ সিনেমা দেখানোর ব্যবস্থা করে দেবেন তাঁরা। এবার খবর, দেশের পাঁচ রাজ্য- পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি ও জম্মুর গুরুদ্বারগুলিতেও ‘সতলুজ’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অগ্নিমিত্রার অনস্পট অ্যাকশন! আসানসোলে ফুটপাত দখল-অবৈধ পার্কিং রুখতে ধমক মন্ত্রীর, বাসে লাগালেন কাঁটা
-
লোহার সিন্দুকে সোনার গয়না রাখা ঘোর অশুভ! কারণ জানলে চমকে উঠবেন
-
আর্জেন্টিনা ম্যাচের রেফারিকে ক্লিনচিট! ঘুরিয়ে অভিযোগকারী মিশরকে তোপ ফিফার, শাস্তি পাবেন কোচ?
-
সল্টলেকের বিজেপি দপ্তরে সুখেন্দুশেখর-প্রকাশ চিক বরাইক-সুস্মিতা, ফের রাজ্যসভায়?
-
‘মুক্তোর মালা’য় ভারতকে ঘিরছে চিন! ‘সাগরমালা’য় পালটা চক্রব্যূহ ভারতের