সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিষিদ্ধ করা হল ‘উল্লু, ‘বিগ শট অ্যাপ’-সহ ২৫টি অশ্লীল অ্যাপ ও ওয়েবসাইট। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ হওয়া ওই অ্যাপ ও ওয়েবসাইটগুলিতে বেশ কিছু বছর ধরেই আপত্তিকর বিজ্ঞাপন ও অশ্লীল কনটেন্ট দেখানো হচ্ছিল। যা জনমানসে ভীষণভাবে প্রভাব ফেলে।
ইতিমধ্যেই ভারতে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের সকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ওই অ্যাপ ও ওয়েবসাইট যাঁরা ব্যবহার করেন বা যাঁরা করেন না তাঁদের কারোর কাছেই যাতে সেগুলি ব্যবহারের অ্যাকসেস না থাকে। শোনা যাচ্ছে এই তালিকায় রয়েছে, ‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘বুল অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘ওয়াও এন্টারটেনমেন্ট’, ‘লুক এন্টারটেনমেন্ট’, ‘হিটপ্রাইম’, ‘ফেনেয়ো’, ‘শো-এক্স’, ‘সোল টকিজ’, ‘আড্ডা টিভি’, ‘হটএক্স ভিআইপি’, ‘হলচল অ্যাপ’, ‘মুডেক্স’, ‘নিওনেক্স ভিআইপি’, ‘ফুজি’, ‘মোজিফ্লিক্স’, ‘ট্রিফ্লিকস’ -এর মতো অ্যাপগুলি।
উল্লেখ্য, ২০০০ সালের ভারতীয় ন্যায়সংহিতায় তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ও ৬৭এ ধারা ২০২৩ সালের ভারতীয় ন্যায়সংহিতার ২৯৪ ধারা ও ১৯৮৬ সালের ৪ নম্বর ধারা অনুসারে এই অ্যাপগুলি আইনলঙ্ঘন করেছে বলেই জানানো হয়েছে সরকারের তরফে। এই কারণেই এদেশে উল্লিখিত বিনোদন ওয়েবসাইটগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ খবর
-
সোনম ইস্যুতে ‘সরকারের অহমবোধ’কে আক্রমণ স্বরা ভাস্করের, তোপ মৌন বলিউডকেও!
-
ডুরান্ডের আগে শক্তিবৃদ্ধি ইস্টবেঙ্গলে, হাবাসের দলে এবার পাঞ্জাবের গোলমেশিন এফিয়ং
-
বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাতের পরেই বড় পদক্ষেপ শুভেন্দুর, বিচারের আশায় সুটিয়া
-
যুদ্ধের পৃথিবীতে মহাকাব্যের ‘পুনর্জন্ম’, কেমন হল নোলানের ‘দ্য ওডিসি’
-
‘আমাদের ভিতরের একটা লোক ওদের মধ্যে’, বিধানসভায় মদনকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের, কী বললেন মমতার’কালারফুল বয়’?