সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন ভারতীয় বিনোদুনিয়ার কিংবদন্তি কৌতূক অভিনেতা সতীশ শাহ। দির্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার মুম্বইয়ে পবন হংস শ্মশানে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। ইতিমধ্যেই মুম্বইয়ে অভিনেতার বাসভবনে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন বলিউডের বিশিষ্টজনেরা।
অভিনেতাকে এদিন শেষ শ্রদ্ধা জানাতে এলেন শিব সেনা(উদ্ধব গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরে। এছাড়াও এদিন সতিশ শাহকে শেষ শ্রদ্ধা জানতে এলেন নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, জ্যাকি শ্রফ। অশোক পণ্ডিত, কুণাল কোহলি, সুমিত রাঘবন, রাজেশ কুমার, রূপালি গঙ্গোপাধ্যায় প্রমুখ। রবিবার মুম্বইয়ের পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
View this post on Instagram
বিগত চার দশকের অভিনয় কেরিয়ারে সতীশ শাহ যেমন টেলিদর্শকমহলে ‘কাছের মানুষ’ হয়ে উঠেছিলেন, ঠিক তেমনই বিভিন্ন সময়ে সিনেপর্দায় শাহরুখ-সলমনের মতো তাবড় তারকাদের মাঝেও নিজস্ব অভিনয়গুনে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ১৯৮৩ সালে কুন্দন শাহের স্যাটায়ার জঁরের ছবি ‘জানে ভি দো ইয়ারো’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেন। পরবর্তীতে ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘কভি হাঁ কভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘ওম শান্তি ওম’-এর মতো একাধিক সুপারহিট সিনেমায় নজর কেড়েছেন। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে তাঁর অভিনীত ইন্দ্রবদন সারাভাইয়ের চরিত্রটি ভারতীয় টেলিদুনিয়ার ইতিহাসে অন্যতম আইকনিক কমিক চরিত্র হিসেবেই রয়ে যাবে।
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা