Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ২২ জুলাই ২০২৬
Thalapathy Vijay

‘নিজের স্ত্রীর প্রতি আগে শ্রদ্ধাশীল হন’, বিবাহবিচ্ছেদ বিতর্কের মাঝেই বিজয়কে কাঠগড়ায় তুললেন তাঁর দলের কর্মী

বিবাহবিচ্ছেদের জোর বিতর্কের মাঝে বিজয়কে প্রশ্নের মুখে দাঁড় করালেন তাঁর নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম এর কর্মী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৩:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৩:৩৮

options
link
‘নিজের স্ত্রীর প্রতি আগে শ্রদ্ধাশীল হন’, বিবাহবিচ্ছেদ বিতর্কের মাঝেই বিজয়কে কাঠগড়ায় তুললেন তাঁর দলের কর্মী zoom
থলপতি বিজয়। ফাইল ছবি।
Advertisement

অভিনেতা-রাজনীতিবিদ স্বামী বিজয় থলপতির (Thalapathy Vijay) বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী সঙ্গীতা সোনার্লিঙ্গম। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষার সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে বিজয়ের বিরুদ্ধে। এই আবহে বিতর্ক আরও দানা বেঁধেছে বিজয় ও তৃষার একসঙ্গে বিয়েবাড়িতে আসার পর থেকেই। এবার এই বিবাহবিচ্ছেদের জোর বিতর্কের মাঝে বিজয়কে প্রশ্নের মুখে দাঁড় করালেন তাঁর নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম এর কর্মী।

দলের প্রধানের এহেন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন দলের কর্মী রঞ্জনা নাচিয়ার। সংবাদমাধ্যমে এই নিয়ে রঞ্জনা বলেন, “রাজনীতির ময়দানে নানা প্রতিশ্রুতি দেওয়ার আগে বিজয়ের নিজের পরিবারের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল। একজন রাজনৈতিক দলের প্রধানের থেকে এহেন আচরণ কাম্য নয়। নারীদের প্রতি তাঁর আরও বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন। আর তা নিজের পরিবার থেকেই শুরু হওয়া দরকার। নিজের স্ত্রীকে সম্মান না করতে পারলে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কী করে অন্যান্য মহিলাদের সম্মান করবেন?” সম্প্রতি বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে বিজয় এক অনুষ্ঠানে এই নিয়ে বিজয় বিতর্কিত মন্তব্য করে বসেন যা এই বিবাহবিচ্ছেদের ঘটনায় ঘৃতাহুতি দিয়েছে বললে ভুল হবে না। নিজের ভক্তদের উদ্দেশ্যে বিজয় সেখানে বলেন, “যা রটছে তা রটতে দিন। এই নিয়ে মন খারাপ করবেন না। আমি এই ঝড় সামলে নেব। আমার বিরুদ্ধে বহু অভিযোগ আনা হচ্ছে। যে এমন অভিযোগ আনছে তা তাঁর ব্যক্তিগত বিষয়। আমি আপনাদের বলব এই নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই।” আর এরপরই নিজের দলের কর্মীদের কাছে প্রশ্নের মুখে পড়েন বিজয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Thalapathy Vijay faces flank from his owm party worker over his ties with Trisha Krishnan
থলপতি বিজয় ও তৃষা কৃষ্ণণ। ছবি: সোশাল মিডিয়া।

দলের প্রধানের এহেন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন দলের কর্মী রঞ্জনা নাচিয়ার। সংবাদমাধ্যমে এই নিয়ে রঞ্জনা বলেন, “রাজনীতির ময়দানে নানা প্রতিশ্রুতি দেওয়ার আগে বিজয়ের নিজের পরিবারের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল।”

কয়েকদিন ধরেই বিজয়-সঙ্গীতার বিচ্ছেদচর্চা চলছে। আদালতের তরফে ইতিমধ্যেই বিজয়কে আগামী ২০ এপ্রিল আদালতে তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনেই এই মামলার পরবর্তী শুনানিও হবে। বিজয়-জায়া এর আগে অভিযোগ এনেছিলেন, এক অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন বিজয়। ২০২১ সালেই স্বামীর এই সম্পর্কের বিষয়ে তিনি জানতে পেরেছিলেন। বারবার বিজয়ের তরফে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি স্ত্রী সঙ্গীতাকে দেওয়া হলেও সেই কথা বিজয় রাখেননি বলেই জানিয়েছেন তাঁর স্ত্রী সঙ্গীতা। পরে নেটপাড়া আবিষ্কার করে কে সেই অভিনেত্রী। চোখে পড়ে বিজয় ও তৃষার বিভিন্ন ছবি। যা দেখে সকলেই নিশ্চিত হন তৃষার সঙ্গেই দীর্ঘদিন পরকীয়া করছেন বিজয়। দিনের পর দিন এই ঘটনায় তিতিবিরক্ত হয়ে শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন সঙ্গীতা, এমনটাই সাফ জানিয়েছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.