হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ সারা খান। ‘রামায়ণ’ ধারাবাহিকের অভিনেতা ও প্রযোজক কৃষ পাঠকের সঙ্গে হিন্দু ও মুসলিম রীতি মেনে গত অক্টোবরে জীবনের নতুন অধ্যায়ের শুভসূচনা। ভিনধর্মে বিয়ে নিয়ে চরম কটাক্ষের শিকার হয়েছিলেন সারা। তবে সমালোচকদের উদ্দেশে অভিনেত্রীর জবাব, ‘কৃষ আর ‘আমি পরস্পরের প্রতি দায়িত্ববান। একে অপরের ধর্মকে সম্মান করি। অন্যের ধর্মকে অবজ্ঞা করা আমাদের শিক্ষা নয়। দুজনেই দুজনের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকাই আমাদের পারিবারিক শিক্ষা।’ বিয়ের পর প্রথম ইদ-উল-আজহা যার অর্থ কুরবানির ইদ। এদিন সমাজমাধ্যমে কুরবানি প্রসঙ্গে সারারা মতাদর্শ সমাজমাধ্যমে দাবানলের গতিতে ভাইরাল।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওর মাধ্যমে সারার স্পষ্ট স্বীকারোক্তি, ইদ-উল-আজহা শুধুমাত্র কুরবানিতেই সীমাবদ্ধ নয়। আধ্যাত্মিক মূল্যবোধই হল প্রকৃত রীতি পালন। সারার ওই পোস্টে রয়েছে আধ্যাত্মিকতার ছোঁয়া। আল্লাহর বাণী আওরে অভিনেত্রী লেখেন, ‘আল্লার মাংস বা রক্তের প্রয়োজন নেই। আল্লাহ দেখেন আমাদের মানসিকতা, অপরের প্রতি সহানুভূতি, আনুগত্যবোধ। ইদ-উল-আজহার অর্থ ক্ষুধার্তকে খাওয়ানো, অসহায়দের রক্ষা করা এবং আরও নম্র ও মানবিক হয়ে ওঠা। এটি শুধু উৎসব নয় যে নতুন পোশাক বা এলাহি খাবারের আয়োজন করা। আল্লার প্রতি পূর্ণ বিশ্বাস, আত্মসমর্পণ এবং পবিত্র মানসিকতার এক স্মারক। এই দিনটি বিশ্বাস, আন্তরিকতা আর আত্মত্যাগের শিক্ষা দেয়।’
আরও পড়ুন:
ইদ-উল-আজহার দিনে ইসলাম ধর্মাবোলম্বীদের উদ্দেশে বার্তা, ‘আমাদের প্রকৃত কুরবানি হোক আমাদের অহংকার আর আর হৃদয় হোক আরও নির্মল।’ ইদের দিন আরও একটু দয়ালু ও মানবিকতার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে সারা লেখেন, ‘ শুধুমাত্র পশু কুরবানির মধ্যেই আজকের দিনের তাৎপর্য সীমাবদ্ধ নয়। কুরবানির প্রকৃত অর্থ, দুঃস্থ মানুষের দান করা।’ সারা খান যে তাঁর পোস্টজুড়ে মানবিকতা, দয়া এবং উদারতার বার্তাকেই প্রাধান্য দিয়েছেন এবং সবাইকে ইদ উদযাপনে মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তা বলাই বাহুল্য।
View this post on Instagram
অভিনেত্রীর পোস্ট সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রে। অনেকেই তাঁর সহানুভূতি ও মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন। আবার নেটভুবনের একাংশ সারার সঙ্গে সহমত নন। ইদ-উল-আজহার নিয়ে ঐতিহ্যের যে পাঠ পড়িয়েছেন সেখানে সারাকে সমর্থন না করে বরং বিতর্ক উসকে দিয়েছে। বিশেষ করে ধর্মীয় কুরবানিতে মাংস ও রক্তের গুরুত্ব নিয়ে সারার মন্তব্য একেবারে শোরগোল ফেলে দিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘যে খেলবে, তার উন্নতি হবে’, কমনওয়েলথ পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতে মোদির মুখে ‘ফ্রেন্ডস’ বার্তা
-
রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের বদলে গরম জল! সত্যিই কি কাজ করে এই ঘরোয়া টোটকা?
-
গসিপের দাম ৩০০ টাকা! পরনিন্দা-পরচর্চা থেকে আয় করেই জোড়া বাড়ির মালকিন বৃদ্ধা
-
৯ জেলা পরিষদ সদস্যকে ঘাড়ধাক্কা কালীঘাট তৃণমূলের! সোশাল মিডিয়ায় মহুয়া লিখলেন, ‘স্বার্থপর গদ্দার’
-
বাঘের সঙ্গে লড়াই অমিতাভের! অভিষেকের জন্মের পরই কেন এমন ‘চ্যালেঞ্জ’ নেন বিগ বি?