Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Bengali Serial TRP

বিশ্বকাপ আবহে পয়লা স্থানে জোড়া সাফল্য, টিআরপি স্কোরকার্ডে সেরা পাঁচে কোন কোন মেগা?

বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে বাংলা মেগার ভাগ্য নির্ধারণের দিন। বিশ্বকাপ উন্মাদনার মাঝে বাংলা সিরিয়ালের হালকতিকতটা ঠিক কীরকম? দেখে নেওয়া যাক জুনের শেষ সপ্তাহে সেরা পাঁচে ঠাঁই পেল কোন কোন মেগা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৫:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৫:০৬

options
link
বিশ্বকাপ আবহে পয়লা স্থানে জোড়া সাফল্য, টিআরপি স্কোরকার্ডে সেরা পাঁচে কোন কোন মেগা? zoom
বিশ্বকাপ আবহে টিআরপি তালিকার সেরা ৫-এ কোন কোন মেগা?

আরও এক বৃহস্পতিবার অর্থাৎ বাংলা মেগার স্কোরকার্ড প্রকাশের দিন। সপ্তাহজুড়ে কোন ধারাবাহিক দর্শকমনকে কতটা প্রভাবিত করল সেই নিরিখেই তৈরি হয় টিআরপি তালিকা (Bengali Serial TRP)। বাংলা সিরিয়ালের দর্শক এই লিস্ট নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয়, কিন্তু কলাকুশলীদের কাছে টিআরপি তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে কথা বলাই বাহুল্য। দর্শকের জনপ্রিয়তার মাপকাঠিতেই নির্ধারিত হয় সেরা পাঁচে ঠাঁই পাওয়ার প্রাপ্তিযোগ। অনেকসময় কোনো মেগা লাগাতার নিজের স্থানে দখল করে থাকে। কখনও আবার টিআরপি তালিকায় টিকে থাকার লড়াইয়ের জমে ওঠে প্রতিযোগীতা। কোন ধারাবাহিক কাকে টেক্কা দিল, কে এগিয়ে গেল বা পিছিয়ে গেল সেই হিসেবই কষেই প্রতি সপ্তাহে তৈরি হয় টিআরপি তালিকা।

বিশ্বকাপের মরশুমে বাঙালির ড্রইংরুমে খেলা ভার্সেস সিরিয়ালের লড়াই প্রায় প্রতি ঘরের চেনা ছবি। ফিফা বিশ্বকাপ আবহে চলতি সপ্তাহে সেরা পাঁচের তালিকাটা কেমন? লাগাতার পয়লা স্থান দখল করেছিল ‘জোয়ার ভাঁটা’। বেঙ্গল টপার হিসেবে হ্যাটট্রিকের পর এই সপ্তাহে প্রথম স্থান থেকে ছিটকে গেল এই মেগা। উজি-নিশাকে টেক্কা দিয়ে যৌথভাবে পয়লা স্থান দখল করল ‘পরিণীতা’ ও ‘তারে ধরি ধরি মনে করি’। দুই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৫.৩ পয়েন্ট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

টিআরপি তালিকার দ্বিতীয় স্থানেও জোড়া সাফল্য। ৫.১ পয়েন্ট সহযোগে যুগ্মভাব দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ও ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। সেরা পাঁচের লড়াইয়ে তৃতীয় স্থানে ‘জোয়ার ভাঁটা’। এক ধাক্কায় অনেকাই নম্বর কমল এই ধারাবাহিকের। ৫.০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বিরাজমান এই ধারাবাহিক। চলতি সপ্তাহেও টিআরপি রেটিং চার্টে চতুর্থে রয়েছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

সম্প্রচারের প্রথম সপ্তাহ থেকেই টিআরপিতে প্রথম দশে বা প্রথম পাঁচে জায়গা করে নিচ্ছে এই মেগা। চলতি সপ্তাহে মোট প্রাপ্তি ৪.৯ পয়েন্ট। আর পঞ্চমে ‘গঙ্গা’। জুনের সপ্তাহেও নিজের স্থানে বহাল এই মেগা। গীতা এলএলবি’র পর সাময়িক বিরতি কাটিয়ে এই মেগার হাত ধরেই ছোট পর্দায় ফিরেই কামাল করছেন হিয়া মুখোপাধ্যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.