তামিলনাড়ুর কিংমেকার হতে চলেছেন তিনি! বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত ছিল ২০ থেকে ৩০টি আসন পেতে পারে অভিনেতা-রাজনীতিক থলপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম। ফলে রাজনীতির বহুল প্রচলিত ঘোড়া কেনাবেচার আশঙ্কা লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। তার মাঝেই ভগবানের দরবারে দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান। ৪৩তম জন্মদিনের সকালে আধ্যাত্মিক সফরে যান ‘বার্থডে গার্ল’ তৃষা। অভিনেত্রী তাঁর জন্মদিনে ভগবানের আশীর্বাদ নিতে তিরুপতির উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু, জনগনের মতে, চর্চিত প্রেমিক বিজয়ের জন্যই প্রার্থনা করতে গিয়েছেন।
সোমের সকালে তামিলনাড়ুর ফল ঘোষণার দিন ভগবানের দরবারে তৃষা। তিরুপতি মন্দিরে তাঁর প্রার্থনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে কোনও রকম প্রচার বা হট্টগোল ছাড়াই নীরবে পূজা দিচ্ছেন তৃষা। সোশাল মিডিয়ায় অভিনেত্রীর পূজাপাঠের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের প্রতিক্রিয়ার বন্যা। সিংহভাগ নেটিজেনদের অনুমান, তামিলনাড়ুর নির্বাচনের ফল ঘোষণার দিন তিনি ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দিরে প্রার্থনা করতে গিয়েছেন। তৃষার মন্দির পরিদর্শন আর বিজয়ের দলের সাফল্য কামনাকে এক সুতোয় বেঁধে ফেলেছে নেটভুবন।
আরও পড়ুন:
Actress Trisha Krishnan visited Tirumala today to seek blessings of Lord Venkateshwara Swami 🙏✨
TVK all the way 🔥#TrishaKrishnan #Tirumala #TVK pic.twitter.com/bcHXfbuzOw
— Aristotle (@NewsSportzz) May 4, 2026
রাজ্যে রাজনীতির তৎপরতা যখন তুঙ্গে ঠিক সেই সময়ই জল্পনার সূত্রপাত। এক্সিট পোল অনুযায়ী, বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগমের জয়ের বিপুল সম্ভবনা রয়েছে। এহেন পরিস্থিতিতে টিভিকের সমস্ত জয়ী প্রার্থীকে রিসর্টে সরিয়ে ফেলার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছেন থলপতি, এমনটাই সূত্রের খবর। সেই সঙ্গে প্রার্থীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজয়, ফল বেরনোর পর কোত্থাও যাওয়া চলবে না। উল্লেখ্য, সুপারস্টার বিজয় রাজনীতির ময়দানে পা রেখেই রেকর্ড গড়বেন। আনকোরা রাজনীতিবিদ হিসেবে বিপুল সাফল্য পেতে চলেছেন তিনি, এমনটাই মত এক্সিট পোলের।
ভোটের ময়দানে অভিষেক ঘটতেই ব্লকবাস্টার পারফরম্যান্স থলপতি বিজয়ের! একাধিক এক্সিট পোলেই বলা হয়েছে, প্রথমবার ভোটে লড়ে তামিলনাড়ুতে খাতা খুলতে চলেছেন দক্ষিণী সুপারস্টার। চলতি বছরের শুরুতে অভিনয়ের কেরিয়ারকে বিদায় জানিয়ে পুরোদস্তুর রাজনীতিতে নেমেছিলেন বিজয়। শুরু থেকেই বিজয়কে জোটে নেওয়ার জন্য সবপক্ষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে এমন আবহেই থলপতি বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন স্ত্রী সঙ্গীতা।
সম্প্রতি তারকার আড়াই দশকের দাম্পত্যে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। স্ত্রী সঙ্গীতা সোনার্লিঙ্গমের অভিযোগ, তাঁর নেতা-অভিনেতা স্বামী বিগত কয়েক বছর ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। নেপথ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে যাঁর নাম শোনা যাচ্ছে, তিনি তৃষা কৃষ্ণান। খবর, বিগত কয়েক বছর ধরেই নাকি এই দক্ষিণী নায়িকার সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন থলপতি বিজয়! চর্চার মাঝে তৃষার মন্দির পরিদর্শন বিজয়ের সঙ্গে সম্পর্কের জল্পনা যে উসকে দিল তা বললে অত্যুক্তি হবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৫ সেকেন্ডে ১০ রাউন্ডের ছররা! বিষ্ণোই গ্যাংয়ের গুলিতে নিহত জিম মালিক
-
‘বেকার হলেও সন্তানের ভরণপোষণ দিতে হবে’, পিতার নৈতিক দায়িত্ব মনে করিয়ে বিরাট রায়
-
বর্ষার শুরুতেই বিপদসীমা ছুঁইছুঁই তিস্তা, সন্ধ্যা ঘনালেই জারি হচ্ছে সতর্কতা
-
এই খাবার খেয়ে বছরে মৃত্যু ১৫ লক্ষ, অধিকাংশই শিশু! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
ফুটবলাররা যেন জঙ্গি, ম্যাচ দেখতে পকেট ফাঁকা! আমেরিকায় বিশ্বকাপ আর বিতর্ক যেন সমার্থক