কে বলে প্রেম ভেঙেছে? নিন্দুকদের কাঁচকলা দেখিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একসঙ্গে মুখ্যমন্ত্রী বিজয় এবং তৃষা কৃষ্ণণ। সদ্য থলপতির স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম ডিভোর্স মামলা প্রত্যাহার করায় প্রশ্ন উঠেছিল, তামিলভূমের সুপারস্টার মুখ্যমন্ত্রীর ভাঙা সংসার কি জুড়তে চলেছে? একাংশের কপালে আবার ভাঁজ পড়েছিল ‘প্রেমিকা’ তৃষার জন্য! উদ্বেগ-উৎকণ্ঠায় অনেকেই কৌতূহল প্রকাশ করেছিলেন, এবার তৃষার কী হবে? তবে শনিবার সকালে সব জল্পনার অবসান। বিচ্ছেদ গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে বিজয়ের মা-বাবার সঙ্গে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন তৃষা কৃষ্ণণ। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই দাবানল গতিতে ভাইরাল।
পরনে হলুদ শাড়ি। খোঁপায় গোঁজায় ফুলের মালা। মা উমা কৃষ্ণণকে নিয়ে বিজয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্নিগ্ধ সুন্দরী তৃষা। প্যারেডের সময় বিজয়কে স্যালুট জানান অভিনেত্রী।
আরও পড়ুন:
শুক্রবার চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জ-এ আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন থলপতি বিজয়। সেখানেই ‘প্রেমিক’ মুখ্যমন্ত্রীর মা-বাবার সঙ্গে তৃষাকে প্রথম সারিতে বসে অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। ভাইরাল কিছু ছবি-ভিডিওতে দেখা গেল, তাঁদের সঙ্গে বেশ সাবলীলভাবেই বার্তালাপে ব্যস্ত এইমুহূর্তে তামিলভূমের চর্চিত অভিনেত্রী। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গেও হাসিমুখে কুশল-মঙ্গল বিনিময় করতে দেখা যায় তৃষাকে। পরনে হলুদ শাড়ি। খোঁপায় গোঁজায় ফুলের মালা। মা উমা কৃষ্ণণকে নিয়ে বিজয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্নিগ্ধ সুন্দরী তৃষা। প্যারেডের সময় বিজয়কে স্যালুট জানাতেও দেখা যায় অভিনেত্রীকে। আর এহেন মিষ্টি মুহূর্ত ছড়িয়ে পড়তেই নেটমহলে ফের চর্চার শিরোনামে বিজয়-তৃষার প্রেমচর্যা।

এর আগে মে মাসে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও একই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছিল। সেসময়ে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সামনের সারিতে বসেছিলেন তৃষা। বিজয়ের জীবনের সবথেকে বড়দিনে স্ত্রী কিংবা সন্তানরা উপস্থিত না থাকলেও সংশ্লিষ্ট অনুষ্ঠানে হাজির থেকে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন চর্চিত প্রেমিকা তৃষা কৃষ্ণণ। নিজের আসনে বসার আগে বিজয়ের মা শোভা চন্দ্রশেখরকে উষ্ণ আলিঙ্গন করেও সকলের নজর কাড়েন। এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও লাইমলাইটে বিজয়-তৃষার ‘প্রেমের ইস্তেহার’। যা দেখে নিন্দুকদের মুখে খিল। দিন কয়েক আগে বিজয়ের স্ত্রী সঙ্গীতা ডিভোর্স মামলা প্রত্যাহার করার পর ইনস্টা স্টোরিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন অভিনেত্রী। বাংলায় যে পোস্টের তর্জমা করলে দাঁড়ায়, ‘বুড়ো বয়সের ভিমরতি।’ তা দেখে অনেকেই বিজয়-তৃষার প্রেমে চিড় ধরার অনুমান করেছিলেন। তবে শনিবার অনুষ্ঠানে হাজির হয়ে বিচ্ছেদ গুঞ্জন নস্যাৎ করে দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হরমনপ্রীতের জোড়া গোল, স্বাধীনতা দিবসে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
-
‘এভাবেই ফাঁসিয়েছিলাম’, কোন মন্ত্রে কাঞ্চনকে কাবু করেছিলেন? ফাঁস করলেন শ্রীময়ী
-
সম্প্রীতির ভারত, স্বাধীনতা দিবসে ডোমকলের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন বেলুড়ের মহারাজের!
-
কয়েক ঘণ্টার মধ্যেই ফের জোরাল ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
-
রাত নামলেই চলত দেহব্যবসা! স্বাধীনতা দিবসে বসিরহাটের গেস্টহাউসে চলা কেলেঙ্কারির পর্দাফাঁস