নন-ফিকশন থেকে রিয়ালিটি শো, সবটাই নতুন ফরম্যাটে আনতে চলেছে জি বাংলা। ইতিমধ্যেই ‘রান্নাঘর’-এর ব্যাটন কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বিশ্বনাথ বসুর হাতে গিয়েছে। ‘দিদি নম্বর ওয়ান’-এরও ‘দিদি বদল’ ঘটেছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের সিংহাসনে বসতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এসবের মাঝেই সংশ্লিষ্ট চ্যানেলের আরেক জনপ্রিয় রিয়ালিটি শো নিয়ে দর্শকমহলে উন্মাদনার পারদ তুঙ্গে। কারণ মাসখানেক ধরেই সেলেব পাড়ার অন্দরে ফিসফাস, ‘প্রিন্স অফ ক্যালকাটা’র পরিবর্তে নাকি এবার থেকে টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’ (Dadagiri Season 11) করতে দেখা যাবে দেবকে। এবার সেই জল্পনায় সিলমোহর দিয়েই নতুন গুগলি ছুড়লেন টলিউড সুপারস্টার!

আরও পড়ুন:
এপ্রিল মাসের শেষ নাগাদ কলকাতার অলি-গলি থেকে গঙ্গার ঘাটে ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট করেছিলেন দেব। কিন্তু সেসময়ে কাকপক্ষীতেও টের পেতে দেননি। এযাবৎকাল জি বাংলার প্ল্যাটফর্মে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র দাদাগিরিতে মুগ্ধ হয়েছেন আপামর বাঙালি। কারণ ক্রিকেটের ময়দান হোক বা দর্শকে ভরা প্রেক্ষাগৃহের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব, সবেতেই স্বাতন্ত্র্য বজায় রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার ‘দাদাগিরি’ সঞ্চালনায় রদবদল। কারণ ‘দাদাগিরি’র মঞ্চ মাতানোর পর এবার বাংলার ‘বিগ বস’ সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন মহারাজ। তখন থেকেই দর্শকমনে কৌতূহল যে, এবার তাহলে কাকে ‘দাদাগিরি’ করতে দেখা যাবে? একমাসব্যাপী জল্পনার পর এবার মঙ্গলবার শেষমেশ জি বাংলার পর্দায় ‘দাদা’ হিসেবে আত্মপ্রকাশের খবরে সিলমোহর দিলেন দেব।
একাংশ যদিও সৌরভের ‘লিগ্যাসি’র কথা মনে করিয়ে দিয়েছেন, তবে দেব অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। কেউ বা আবার সুপারস্টারের বাচনভঙ্গী নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন!
এদিন সাতসকালে ইনস্টা স্টোরিতে একটি পোস্ট করেছেন দেব। যেখানে আলো আঁধারিতে টলিউড সুপারস্টারের অবয়ব স্পষ্ট। ক্যাপশনে উল্লেখ, ‘নতুন সফর, নতুন শুরু। খুব শীঘ্রই আসছে…।’ পাশাপাশি জি বাংলাকেও ট্যাগ করেছেন দেব। আর সেই পোস্ট নিয়েই আপাতত সরগরম সোশাল পাড়া। একাংশ যদিও সৌরভের ‘লিগ্যাসি’র কথা মনে করিয়ে দিয়েছেন, তবে দেব অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। কেউ বা আবার সুপারস্টারের বাচনভঙ্গী নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন! এবার ‘দাদাগিরি’র নতুন প্রোমো উন্মোচনের অপেক্ষা। সেখানে ‘গুগলি মহারণে’ কেমন চমক দেন দেব? সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীকুল।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
থানা, হাসপাতাল, আদালত, একদিনে ডিম খাওয়ার হ্যাটট্রিক বীরভূমের তৃণমূল নেতার!
-
শুভেন্দুর নজরে অভিষেকের ‘প্রাসাদ’! হরিশ মুখার্জি রোডে থাকবেন ফুটপাথবাসীরা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী
-
ফুলছে চোখ-মুখ, ওজন বাড়ছে কমছে! অসুস্থতা সত্ত্বেও চিকিৎসায় কেন আপত্তি সলমনের?
-
‘তদন্ত এগোয়নি’, বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তামান্নার মা-আনিসের বাবা, শুভেন্দু বললেন…
-
‘কেন চলে গেলে, ফিরে এসো’, হবু স্বামীকে খুনের পর ইনস্টাগ্রামে কুমিরের কান্না তরুণীর!