Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Tollywood News

সিরিয়াল কিলার পাওলি! ৫ অপরাধী নিয়ে তৈরি সিরিজের শুটিংয়ে কী হয়েছিল, জানালেন পরিচালক

প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’-এ উল্লেখ পাওয়া যায় ত্রৈলোক্যর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২৫, ১৮:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২৫, ১৮:৩৫

options
link
সিরিয়াল কিলার পাওলি! ৫ অপরাধী নিয়ে তৈরি সিরিজের শুটিংয়ে কী হয়েছিল, জানালেন পরিচালক zoom
ছবি: কৌশিক দত্ত
Advertisement

শম্পালী মৌলিক: পাঁচ জন পরিচালক, পাঁচটি পৃথক গল্প, নিয়ে আসছে ‘জি ফাইভ’-এর নতুন ওয়েব সিরিজ ‘গণশত্রু : বাংলার আতঙ্ক’। পাঁচটি পর্বের প্রধান মুখের মধ্যে রয়েছেন পাওলি দাম, রুদ্রনীল ঘোষ, আয়ুষ দাস, দেবপ্রিয় মুখোপাধ্যায় ও সুব্রত দত্ত। পরিচালনায় বড় চমক সিনেমাটোগ্রাফার মধুরা পালিত এই সিরিজের একটি পর্বের নির্দেশনার দায়িত্বে। অন্যগুলির পরিচালনায় রয়েছেন শ্রীমন্ত সেনগুপ্ত, শমীক রায়চৌধুরি, অভিরূপ ঘোষ ও সায়ন দাশগুপ্ত। প্রতিটি গল্পই সত্য ঘটনার আধারে এবং ভিন্ন সময়কালে এই বাংলায় আতঙ্ক জাগিয়েছে তেমন চরিত্রদের নিয়ে এই সিরিজ। 

ছবি: কৌশিক দত্ত

প্রসঙ্গত ডিওপি হিসাবে পরিচিত মধুরা এই প্রথম পরিচালকের আসনে। তাঁর পরিচালিত গল্পের কেন্দ্রচরিত্রে পাওলি, যিনি অভিনয় করছেন ত্রৈলোক্যদেবীর ভূমিকায়। বলা যায়, ১৮৮০ সালে বাংলার প্রথম সিরিয়াল কিলার হিসাবে তার নাম সামনে আসে। ব্রিটিশ আমলে শহরে একের পর এক নারীহত্যা করে কুখ্যাত হয়েছিল ত্রৈলোক্য। যৌনকর্মীর বেশে খুন করত সে। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’-এ উল্লেখ পাওয়া যায় ত্রৈলোক্যর।

Advertisement

একসময় টলিউডে একাধিক বার ত্রৈলোক্যকে নিয়ে কাজের পরিকল্পনার খবর হয়েছিল। তবে নানা কারণে কোনওবারই বাস্তবায়িত হয়নি। মধুরা খুশি এই কাজটা করে। পাওলির বক্তব্য, মধুরাকে ডিওপি হিসাবেই জানতেন। শি হ্যাজ ডান ইনক্রেডিবল জব। সিরিজের ক্ষেত্রে সীমিত সময়ে কাজ করতে হয়। ইছাপুরে শুটিং করেছেন তাঁরা। মাত্র সাড়ে ন’ঘণ্টায় কাজটা হয়েছে। ত্রৈলোক্যর বিষয়টা তাঁর খুব পছন্দের ছিল। মধুরা বললেন, ‘এটা রিয়্যাল স্টোরি। যতদূর জানি অনেকেই ঘোষণা করেছিলেন, তবে প্রথম আমরা শুট করতে পেরেছি। এই পর্বটি চল্লিশ মিনিটের। পাওলিদি ত্রৈলোক্য নিয়ে প্রচুর পড়াশোনা করেছে। আর চোখটাকে দুর্দান্ত ব্যবহার করেছে।’ তিনি আরও যোগ করেন ‘প্রচণ্ড প্রফেশনাল পাওলিদি। খুব সাপোর্ট করেছে আমাকে। অসাধারণ কাজ করেছে, খুব ভালো অভিজ্ঞতা। আমি কিছুটা টেনশনেই ছিলাম। কারণ, বাকি চারজন তো পরিচালনা করেই এসেছেন। এ ক্ষেত্রে আমিই অনভিজ্ঞ। এখনও টেনশনেই আছি। আই হ্যাভ ট্রায়েড মাই বেস্ট। সদীপ (ভট্টাচার্য) খুব ভালো চিত্রনাট্য লিখেছে। প্রসূন সোম, কিঞ্জল রয়েছে, পাওলিদি ছাড়াও। ত্রৈলোক্যর বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল’। পাওলি-ও রীতিমতো উত্তেজিত এই কাজটি নিয়ে।

ছবি: কৌশিক দত্ত

প্রতিটি পর্ব শিহরন জাগানো কোনও অপরাধীকে কেন্দ্র করে। শ্রীমন্ত সেনগুপ্ত যেমন হুব্বা শ্যামল (রুদ্রনীল)-এর গল্প দেখাবেন। বাংলায় এর আগে হুব্বাকে নিয়ে সিনেমা করেছেন ব্রাত্য বসু। তবে এই কাজটি সিরিজের। শমীক পরিচালনা করেছে সজল বারুইকে (আয়ুষ) নিয়ে পর্বটি। যে কিশোর পরিবারের সব সদস্যদের খুন করে জেলে গিয়েছিল। সায়ন দাশগুপ্তর পরিচালনায় বউবাজার বিস্ফোরণ কাণ্ডের পাণ্ডা রশিদ খানের (সুব্রত দত্ত) গল্প আসবে। আর অভিরূপ ঘোষ করেছেন ‘দ্য চেনম্যান’ (দেবপ্রিয় মুখোপাধ্যায়) পর্বটি। ৩১ অক্টোবর থেকে জিফাইভে স্ট্রিমিং হবে এই সিরিজের

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.