Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Rahool Mukherjee

বৃহস্পতিবার বৈঠক, পরিচালক রাহুলের পাশে টলিউড পরিচালকরা! ফেডারেশনের নিষেধাজ্ঞা উঠবে?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য অভিনীত পুজোর ছবি পরিচালনা করার কথা ছিল রাহুলের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৪, ২০:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৪, ২০:৫৭

options
link
বৃহস্পতিবার বৈঠক, পরিচালক রাহুলের পাশে টলিউড পরিচালকরা! ফেডারেশনের নিষেধাজ্ঞা উঠবে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার পরিচালক রাহুল মুখোপাধ্য়ায়কে নিষাধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে রীতিমতো সরব টলিউড। এই বিষয়ে টলিউডের বহু পরিচালকারই পাশে দাঁড়িয়েছেন পরিচালক রাহুলের। টলিপাড়ার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রাহুলের সমর্থনে জোট বাঁধছেন টলিউডের পরিচালকরা। ডিরেক্টর্স গিল্ডের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে আগামী বৃহস্পতিবার। জানা গিয়েছে, রাহুল এবং ফেডারেশনের বিষয়টা অনেক পরিচালকের কাছে স্পষ্ট নয়। অনেকেই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইছেন।

রাহুলের বিরুদ্ধে নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগ। টলিপাড়ার পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে ‘দিলখুশ’, ‘কিশমিশ’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন রাহুল। অভিযোগ, একটি জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের শুটিং তিনি ফেডারেশনের নিয়ম না মেনে করেছেন। আর তার জেরেই ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টান ইন্ডিয়ার (DAEI) পক্ষ থেকে রাহলকে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দেওয়া হয়েছে। যা ২০ জুলাই অর্থাৎ শনিবার থেকে শুরু হয়েছে আর শেষ হবে আগামী ১৯ অক্টোবর।

[আরও পড়ুন: ‘প্রাক্তন প্রেমিক’ হইতে সাবধান! রণজয়কে কি বিঁধলেন সায়ন্তনী? পোস্টে ‘লাভ’ সোহিনীর]

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য অভিনীত পুজোর ছবি পরিচালনা করার কথা ছিল রাহুলের। তবে ফেডারেশনের কর্মবিরতির নির্দেশের পর ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ছবিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌমিক হালদারকে। রাহুল পেয়েছেন সিনেমাটির ক্রিয়েটিভ প্রোডিউসারের দায়িত্ব।

রাহুলের কর্মবিরতির এই সিদ্ধান্তের সমালোচনা পরিচালক রাজ চক্রবর্তীও করেছেন। বিষয়টিকে ‘ক্ষমতার অপব্যবহার’ বলে তিনি জানান, সৃষ্টিশীল কাজ ও পরিচালকের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। তিনি নিজের ইচ্ছেতেই কাজ করবেন। রাহুলের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সমস্যার দ্রুত সমাধান চান। সংবাদমাধ্যমকে তিনি জানান, প্রযোজকের পাশেই থাকবেন। অবিলম্বে ছবির শুটিং শুরু হোক, এমনই কামনা ‘মিস্টার ইন্ডাস্ট্রি’র।

[আরও পড়ুন: ক্যামেরার সামনেই উদ্দাম যৌনতা! ‘বিগ বস’-এর ‘অশ্লীল’ ভিডিওয় ক্ষিপ্ত শিব সেনা]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.