Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
Anik Dutta

ছাদ থেকে পড়ে প্রয়াত অনীক দত্ত, ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

কীভাবে এই ঘটনা ঘটল? সেটা এখনও স্পষ্ট নয়।

Advertisement
বৃষ্টি ভাণ্ডারী
বৃষ্টি ভাণ্ডারী

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৬:৫৬

link
বৃষ্টি ভাণ্ডারী
বৃষ্টি ভাণ্ডারী

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৬:৫৬

options
link
ছাদ থেকে পড়ে প্রয়াত অনীক দত্ত, ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য zoom
অনীকের বাড়িতে ফরেনসিক টিম, চারতলা থেকে ফেলা হল ডামি, কবে পরিচালকের শেষকৃত্য?

বুধবার দুপুরে আচমকাই খবর আসে গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন অনীক দত্ত (Anik Dutta)। শোনা যায়, প্রথমটায় সংকটজনক অবস্থায় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে ভর্তি ছিলেন টলিউড পরিচালক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই টলিপাড়ায় আছড়ে পড়ে পরিচালকের প্রয়াণ সংবাদ। কীভাবে এই ঘটনা ঘটল? সেটা এখনও স্পষ্ট নয়। ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। 

হাসপাতালের তরফে সরকারিভাবে ঘোষণা না হলেও পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, অনীক দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেলা সাড়ে ৩টে নাগাদ পরিচালকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে বলে জানা গেল। কন্যা ঐশী দত্ত থাকেন বিদেশে। সূত্রের খবর, তিনি কলকাতায় ফিরলেই তাঁর সঙ্গে আলোচনা করে পরিচালকের শেষকৃত্যের কাজ শুরু হবে। এদিকে খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন অনীক দত্ত। এরপরই আশঙ্কাজনক অবস্থায় পরিচালককে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গড়িয়াহাট থানার পুলিশ। রয়েছেন অফিসার ইনচার্জ এবং অন্যান্যরা। পৌঁছেছে হোমিসাইড শাখাও। জানা গেল, ঘটনাস্থলে তাঁর বাড়ির নিচে এখনও চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। জায়গাটিকে ঘিরে দিয়েছে পুলিশ। এলাকার বাসিন্দারাও ভিড় জমিয়েছেন পরিচালকের বাড়িতে। তবে খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, পরিচালক ছাদ থেকে পড়ে গিয়েছেন, না কি অন্য কিছু ঘটেছে? সেটা এখনও স্পষ্ট নয়।

পরিচালক হিসেবে বরাবর টলিউডকে সমৃদ্ধ করেছেন অনীক। তাঁর পরিচালিত ‘বরুণবাবুর বন্ধু’ই হোক বা ‘মেঘনাদবধ রহস্য’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘অপরাজিত’র মতো সিনেমাগুলি সিনেসমালোচক তো বটেই এমনকী দর্শকমনকেও নাড়া দিয়েছিল।

এদিকে খবর প্রকাশ্যে আসার পর শোকের ছায়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। পরিচালক হিসেবে বরাবর টলিউডকে সমৃদ্ধ করেছেন অনীক। তাঁর পরিচালিত ‘বরুণবাবুর বন্ধু’ই হোক বা ‘মেঘনাদবধ রহস্য’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘অপরাজিত’র মতো সিনেমাগুলি সিনেসমালোচক তো বটেই এমনকী দর্শকমনকেও নাড়া দিয়েছিল। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.