সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখাদ ভালোবাসা আর স্নেহের সংজ্ঞা মা। তাঁকে ছাড়া যেন চলে না। সেই মাকে নিয়ে ক্যালেন্ডারে দাগিয়ে দেওয়া বিশেষ দিন আজ। যেন চতুর্দিকে মা-মা গন্ধ। মাতৃদিবসে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে আবেগে ভাসলেন টলি তারকারা।
‘তোর পাশেই থাকব সব জন্মে’, মাতৃদিবসে মেয়ে অন্বেষার ছবি পোস্ট করে লিখলেন অভিনেত্রী স্বস্তিকা।
View this post on Instagram
সোশাল মিডিয়ায় মায়ের সঙ্গে দু’টি ছবি পোস্ট করেছেন নুসরত জাহান। একটি ছোটবেলার এবং আরেকটি প্রাপ্তবয়স্ক। পোস্টের ক্যাপশনে মাকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসি বলে উল্লেখ করেন অভিনেত্রী।
View this post on Instagram
মায়ের সঙ্গে জীবনের নানা মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ঋতাভরী।
পরনে ‘আমার বস’ লেখা শাড়ি। মায়ের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শ্রুতি দাস।
View this post on Instagram
মাতৃদিবসে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার আর্জি জানালেন অভিনেত্রী মনামী ঘোষ।
“মা” আকাশের মতো বিশাল, অন্তহীন। – সোশাল মিডিয়ায় ছোটবেলার ছবি পোস্ট তৃণার।
View this post on Instagram
সদ্য নিজে মা হয়েছেন। আপাতত চেটেপুটে মাতৃত্ব উপভোগ করছেন অভিনেত্রী রূপসা। মাতৃদিবসে নিজের মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি।
View this post on Instagram
ছোটপর্দার কাজে আপাতত বেজায় ব্যস্ত। তবু মাতৃদিবসে মায়ের সঙ্গে ছবি পোস্ট করতে ভোলেননি টেলিভিশনের পরিচিত মুখ সুস্মিতা।
View this post on Instagram
বাবার মৃত্যুর পর মাকে নিয়ে নতুন জগৎ তৈরি হয়েছে অভিষেককন্যা সাইনার। মাতৃদিবসে ছবি পোস্ট করলেন তিনি।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা