Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Rahul Banerjee Death

টলিউডে জোরদার কর্মবিরতি, শুটিং ফ্লোরে তালা দিয়ে প্রিয় রাহুলের জন্য মৌন প্রতিবাদ স্টুডিও পাড়ার

স্তব্ধ লাইট, ক্যামেরা অ্যাকশনের দুনিয়া। এদিন সকাল থেকে শুটিংয়ের জন্য নয়, বরং তারকাদের ব্যস্ততা টেকনিশিয়ান স্টুডিওতে জমায়েতের জন্য। সকাল ১০টা থেকে অভিনেতা, কলাকুশলীরা একজোট হবেন সংশ্লিষ্ট জায়গায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৮:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৮:০০

options
link
টলিউডে জোরদার কর্মবিরতি, শুটিং ফ্লোরে তালা দিয়ে প্রিয় রাহুলের জন্য মৌন প্রতিবাদ স্টুডিও পাড়ার zoom
টলিউডে জোরদার কর্মবিরতি

‘প্রিয় রাহুলে’র জন্য একজোট বাংলা সিনেদুনিয়া। গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। অভিনেতার এহেন মর্মান্তিক পরিণতি যে সমূহ সিনেইন্ডাস্ট্রির শিল্পী, কলাকুশলীদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না! ভবিষ্যতে যাতে টালিগঞ্জ স্টুডিওপাড়ার আর কোনও সদস্যকে এমন পরিণতির শিকার না হতে হয়, তার জন্যে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং প্রযোজকরা একজোট হয়ে শিল্পী-কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতির আহ্বান জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়েই মঙ্গলবার সকাল থেকে স্তব্ধ টলিপাড়া।

নেই তারকাদের ব্যস্ততা। কলাকুশলীদের হাঁকডাক। এমনকী স্টুডিও চত্বরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরাও সন্দিহান, ফের কবে শুটিং শুরু হবে, তা নিয়ে। কারও অনুমান, এই অচলায়তন পরিস্থিতি কাটতে হয়তো একসপ্তাহ লাগতে পারে। তবে সময় লাগলেও তারকা থেকে কলাকুশলীদের সিংহভাগ মন খারাপ করতে নারাজ! সকলেই একবাক্যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিচারের দাবিতে এই ধর্মঘটকে সর্মথন করেছেন। 

রবিবার সন্ধের বৈঠকে বাংলা সিনেদুনিয়ার সমস্ত সংগঠন সম্মিলিতভাবে ৭ এপ্রিল থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিল। এই ধর্মঘটকে যে সকলে সর্বতোভাবে সমর্থন জানিয়েছেন, মঙ্গলবার সকালে বাংলা সিনেদুনিয়ার একাধিক স্টুডিওর থমথমে চিত্রই তা বলে দেয়। নিত্যদিন ভোর থেকেই যেখানে লাইট, ক্যামেরা, অ্যাকশন সচল থাকে, সেখানে এদিন সমস্ত শুটিং ফ্লোরে তালা ঝুলছে। নেই তারকাদের ব্যস্ততা। কলাকুশলীদের হাঁকডাক। এমনকী স্টুডিও চত্বরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরাও সন্দিহান, ফের কবে শুটিং শুরু হবে, তা নিয়ে। কারও অনুমান, এই অচলায়তন পরিস্থিতি কাটতে হয়তো একসপ্তাহ লাগতে পারে। তবে সময় লাগলেও তারকা থেকে কলাকুশলীদের সিংহভাগ মন খারাপ করতে নারাজ! সকলেই একবাক্যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee Death) বিচারের দাবিতে এই ধর্মঘটকে সর্মথন করেছেন। একাংশ আবার আশাবাদী, মঙ্গলবার বিকেলের বৈঠকে যদি কিছু সুরাহা হয় তবে খুব শিগগিরি শুটিং শুরু হবে।

Advertisement
Technicians Studio meeting on SOPs after Rahul Banerjee death
প্রিয় রাহুলের জন্য একজোট টলিউড।

তবে এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির অগ্রজ তারকা, টেকনিশিয়ানরা যেভাবে এক যৌথ পরিবারের মতো রাহুলের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন বা ভবিষ্যতের কথা ভেবে অন্যান্য়দের নিরাপত্তার দাবিতে একজোট হয়েছেন, তা লক্ষণীয়। শেষ কবে সিনেপাড়া এমন একছাদের তলায় দাঁড়িয়ে একসুরে প্রতিবাদী আওয়াজ তুলেছেন, মনে করা দায়!

এদিন সকাল থেকে শুটিংয়ের জন্য নয়, বরং তারকাদের ব্যস্ততা টেকনিশিয়ান স্টুডিওতে জমায়েতের জন্য। সকাল ১০টা থেকে  অভিনেতা, কলাকুশলীরা একজোট হবেন সংশ্লিষ্ট জায়গায়। কারণ আর্টিস্ট ফোরাম-সহ অন্যান্য সংগঠনের তরফেও সকল সদস্যকে এদিন টেকনিশিয়ান স্টুডিওর জমায়েতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সূত্রের খবর, এদিন সেখানে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত-সহ আরও অনেকে। কর্মবিরতিকে সমর্থন জানাতে আসার কথা দেবেরও। যদিও প্রবীণ অভিনেতা, কলাকুশলীদের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়নি বলেই জানা গেল। তবে এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির অগ্রজ তারকা, টেকনিশিয়ানরা যেভাবে এক যৌথ পরিবারের মতো রাহুলের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন বা ভবিষ্যতের কথা ভেবে অন্যান্য়দের নিরাপত্তার দাবিতে একজোট হয়েছেন, তা লক্ষণীয়। শেষ কবে সিনেপাড়া এমন একছাদের তলায় দাঁড়িয়ে একসুরে প্রতিবাদী আওয়াজ তুলেছেন, মনে করা দায়! মঙ্গলবার দুপুরে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম দু’পক্ষের ‘এসওপি’ নিয়েই টেকনিশিয়ান স্টুডিওয় বৈঠকে বসছে। শিল্পী, কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়? এবার সেটাই জানার অপেক্ষায় সিনেদুনিয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.