সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ। পহেলগাঁও হামলার বদলা নিতে এখনও ভারতের তরফে জারি অপারেশন সিঁদুর। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ঠিকই। তবে ওপার বাংলা কতটা সুরক্ষিত, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে ফের বাংলাদেশ যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সোশাল মিডিয়ায় নিজেই একটি পোস্ট করে সেকথা জানান টলিউড অভিনেতা।
অঙ্কুশ সোশাল মিডিয়ায় বৃহস্পতিবার একটি সেলফি পোস্ট করেন। সঙ্গে লেখেন, “হঠাৎ খুঁজে পেলাম। প্রায় ১১ বছর আগের ছবি। শেষবার বাংলাদেশ গিয়েছিলাম শুটিং করতে। অপেক্ষায় থাকলাম আবার কবে যেতে পারব। কারণ সবথেকে বেশি ভালোবাসা অভিনেতা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও পেয়ে থাকি সেটা হল বাংলাদেশ।” পোস্টের শেষে তিনটি আদুরে ইমোজি দিয়েছেন।
টলিউডে একাধিক ছবি রয়েছে অঙ্কুশের। মন জয় করেছেন অনুরাগীদের। প্রায় সকলের ঘরের ছেলে হয়ে ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছেন তিনি। বাংলাদেশেও অঙ্কুশের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অভিনেতাও নিজের সোশাল মিডিয়া পোস্টে সেকথা উল্লেখ করেছেন। তবে অঙ্কুশের পোস্ট নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর কাটাছেঁড়া। নেটিজেনদের একাংশ, তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে কেউ কেউ তাঁর আগের দিনের পোস্টের কথা উল্লেখ করে তুলোধোনা করেন। অপারেশন সিঁদুরের পর ‘প্রতিবেশী’কে আগাম দিওয়ালির শুভেচ্ছা জানান অভিনেতা। ওই পোস্টে অনেকে তাঁকে বয়কটের হুঁশিয়ারি দেন।
সেই ক্ষতে প্রলেপ দিতে ১১ বছর আগে স্মৃতিচারণা অভিনেতা করেন বলেই দাবি নেটিজেনদের। যদিও সোশাল মিডিয়ায় বিতর্ক নিয়ে কোনও কথা বলেননি অভিনেতা।
সর্বশেষ খবর
-
‘আগে বাচ্চার ডেলিভারি হয়ে একটু বড় হোক’, আচমকা কেন এমন বক্তব্য ‘অভিমানী’ যিশুর?
-
বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলাকালীন বুকে ব্যথা, মাত্র ৪৯ বছরে প্রয়াত মনু ভাকেরের কোচ
-
নথি জাল করে সাড়ে ৩ লাখে ফুটপাথের দোকান বিক্রি! সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের এফআইআর
-
দু’দিনের মধ্যেই গোটা রাজ্যে মৌসুমি বায়ু! উত্তরে বৃষ্টি, জৈষ্ঠের শেষেও কালবৈশাখীর সম্ভাবনা একাধিক জেলায়
-
হাইতি ম্যাচে নেইমারকে নামানোর চেষ্টা, মহাতারকাকে নিয়ে ক্ষোভ ব্রাজিলের ড্রেসিংরুমে