সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ জানুয়ারি, বৃহস্পতিবার ছিল টলিউডের স্বনামধন্য অভিনেত্রী নুসরত জাহানের জন্মদিন। এবারের জন্মদিনটা পরিবারের সঙ্গে শহর থেকে দূরে কাটিয়েছেন নায়িকা। নুসরতের জন্মদিন কেমন কাটল তা জানার জন্য উৎসুক ছিলেন তাঁর ভক্তরা। জন্মদিন কাটতেই শুক্রবার একগুচ্ছ ছবি পোস্ট করলেন নায়িকা। সেখানেই বোঝা গেল ঠিক কীভাবে নিজের বিশেষ এই দিনটি কাটিয়েছেন তিনি।
কানাঘুষো শোনা যাচ্ছিল, জন্মদিনে শীতের সকালে বোলপুরের লালমাটির গন্ধ মেখেই নাকি উদযাপন করেছেন তিনি। অন্যদিকে নুসরতের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে যশ, ছেলে ঈশানকে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন নায়িকা। সঙ্গে রয়েছে তাঁর দুই পোষ্যও। জন্মদিনে সাদা ও কালো পোশাকে সেজেছিলেন নুসরত। সঙ্গে বরাবরের মতো পারফেকট মেকআপ, হেয়ারস্টাইলে তাঁকে মানিস্যেছে বেশ। সঙ্গে মাথায় দিয়েছেন গোলাপি রঙের ফুলের একটি মালা। মুখে চওড়া হাসি যেন আরও উজ্জ্বলতা বাড়িয়ে দিয়েছে নায়িকার।
View this post on Instagram
ছবি পোস্ট করে নুসরত ক্যাপশনে লেখেন, ‘আমি ভীষণ খুশি জন্মদিনে আপনাদের থেকে এমন শুভেচ্ছা পেয়ে। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা আমি সবসময় নিজের সঙ্গে নিয়ে চলি। অনেক ধন্যবাদ আমার এই বিশেষ দিনটা আরও বিশেষ করে তোলার জন্য। সকলকে অনেক ধন্যবাদ।’ এদিন নাকি নুসরত সমস্ত ডায়েট ভুলে নিজের দিনটা উদযাপনেই মেতে থাকেন। কবজি ডুবিয়ে ভূরিভোজ আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়েই তাই জন্মদিনের উদযাপনে মাতলেন নুসরত।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার