Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
Dev On Suvendu Adhikari

‘মেদিনীপুর এগিয়ে ছিল, আছে, থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ভূমিপুত্র দেবের

দেব-শুভেন্দুর মেদিনীপুর কানেকশন। একই 'মেদিনিপুত্র' শুভেন্দু অধিকারীকে নিয়ে কী বললেন দেব?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৮:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৮:২৩

options
link
‘মেদিনীপুর এগিয়ে ছিল, আছে, থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ভূমিপুত্র দেবের zoom
মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ভূমিপুত্র দেবের

রাজনীতির পিচে তিনি ‘সৌজন্যের পোস্টার বয়’। তৃণমূলের তারকা সাংসদ হলেও প্রাক্তন শাসকদলের রক্তচক্ষু, নিষিদ্ধ সংস্কৃতির উর্ধ্বে গিয়ে বিজেপি সমর্থক সেলেবদের সঙ্গে সিনেমায় কাজ করেছেন। নিজের ছবিতে রূপা গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীদের কাস্ট করায় অবশ্য কম বিরাগভাজন হতে হয়নি দেবকে! ‘ব্যানড’ অনির্বাণ ভট্টাচার্যকে কাজে ফেরাতেও ফেডারেশনের সঙ্গে বুক ঠুকে লড়েছিলেন। দিন কয়েক আগেই দেবকে ‘ব্যতিক্রম’ আখ্যা দিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন রূপা। মিঠুনের ‘গুডবুকে’ও তিনি থেকেছেন বরাবর। এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ফের রাজনৈতিকমহলে চর্চার শিরোনামে দেব (Dev On Suvendu Adhikari )।

১২ বছরের রাজনৈতিক ইনিংসে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে? একদিকে যেমন প্রচারমঞ্চে কোনোদিন বিরোধী শিবিরের বিরুদ্ধে কোনওরকম অপশব্দ প্রয়োগ করেননি, তেমনই রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করার অভিযোগও কখনও ওঠেনি দেবের বিরুদ্ধে। ইন্ডাস্ট্রির বিজেপি সমর্থক তারকাদের সঙ্গেও তৃণমূলের তারকা সাংসদের সখ্যতা দারুণ। এবার একই ‘মেদিনিপুত্র’ শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় মন্তব্য দেবের।

এগারো সালে বামদূর্গ ধসে যাওয়ার পর তৎকালীন ‘পরিবর্তনের ট্রেন্ডে’ ২০১৪ সালে তৃণমূলের হাত ধরে রাজনৈতিক ইনিংস শুরু করেন টলিউড সুপারস্টার দেব। সময় যত গড়িয়েছে রাজনীতির পিচে ‘পরিণত দেব’কে দেখে ততোধিক বিস্মিত হয়েছে বঙ্গবাসী। একযুগের রাজনৈতিক কেরিয়ারে সাংসদ হিসেবে পরপর তিনবার হ্যাটট্রিক করেছেন একেবারে নিজস্ব ক্যারিশমাতেই। ১২ বছরের রাজনৈতিক ইনিংসে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে? একদিকে যেমন প্রচারমঞ্চে কোনোদিন বিরোধী শিবিরের বিরুদ্ধে কোনওরকম অপশব্দ প্রয়োগ করেননি, তেমনই রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করার অভিযোগও কখনও ওঠেনি দেবের বিরুদ্ধে। ইন্ডাস্ট্রির বিজেপি সমর্থক তারকাদের সঙ্গেও তৃণমূলের তারকা সাংসদের সখ্যতা দারুণ। এবার একই ‘মেদিনিপুত্র’ শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় মন্তব্য দেবের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
TMC MP Dev questions government over increasing harassments in Sports
সংসদে দেব। ফাইল ছবি।

এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে মুখ খোলেন তিনি। দেব-শুভেন্দু দু’জনেই মেদিনীপুরের ভূমিপুত্র। সেবিষয়ে তৃণমূলের তারকা সাংসদের কী মত? জানতে চাওয়া হলে হাসিমুখেই দেব বলেন, “ভাল তো! মেদিনীপুর সব সময়ে এগিয়ে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।” তৃণমূলের রাজ্যপাট ধসে যাওয়ার পর বাংলার নতুন বিজেপি সরকারকে স্বাগত জানিয়ে দেব বলেছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে সবসময়ে তিনি সঙ্গে থাকবেন। সূত্রের খবর, সংশ্লিষ্ট বিষয়ে ইতিমধ্যেই সক্রিয় শুভেন্দু অধিকারী। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে যথাযথ পরিকল্পনার নির্দেশ দিয়েছেন বলেও খবর। পাশাপাশি রাজ্য রাজনীতিতে পালাবদলের আবহে ইন্ডাস্ট্রিতে যেন আর কেউ নিষিদ্ধ না হন, সকলে যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারেন, নতুন সরকারের কাছে সেই আর্জিও জানিয়েছিলেন দেব। এবার মেদিনীপুরের ভূমিপুত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে যা বললেন, তাতে নতুন ‘ইঙ্গিত’ খুঁজে পেল ওয়াকিবহালমহল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.