Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Madhubala

প্রথম ছবিতেই বাজিমাত! কিয়ারা নন, এই নবাগতা অভিনেত্রীকে দেখা যাবে মধুবালার বায়োপিকে?

ভারতীয় বিনোদুনিয়ার উজ্জ্বল এক ব্যাক্তিত্ব মধুবালা। যাঁর অভিনয় থেকে অভিব্যক্তির ছটায় আজও মন্ত্রমুগ্ধ আসমুদ্রহিমাচল। সেই কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবনকাহিনী ফুটে উঠবে রুপোলি পর্দায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ২০:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ২০:৪০

options
link
প্রথম ছবিতেই বাজিমাত! কিয়ারা নন, এই নবাগতা অভিনেত্রীকে দেখা যাবে মধুবালার বায়োপিকে? zoom
কিংবদন্তি অভিনেত্রী মধুবালা। ফাইল ছবি।
Advertisement

ভারতীয় বিনোদুনিয়ার উজ্জ্বল এক ব্যাক্তিত্ব মধুবালা। যাঁর অভিনয় থেকে অভিব্যক্তির ছটায় আজও মন্ত্রমুগ্ধ আসমুদ্রহিমাচল। সেই কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবনকাহিনী ফুটে উঠবে রুপোলি পর্দায়। এই গুঞ্জন বহু দিনের। কয়েকদিন আগে রটেছিল যে কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে কিয়ারা আডবানিকে। এবার শোনা যাচ্ছে কিয়ারা নন। মধুবালার চরিত্রে দেখা যাবে বলিউডের নবাগতা অভিনেত্রীকে। কোন অভিনেত্রীকে দেখা যাবে সেই চরিত্রে?

শোনা যাচ্ছে, ‘সাইয়ারা’ খ্যাত অনীত পাড্ডাকে দেখা যাবে মধুবালার চরিত্রে। বলিউডের অন্দরের গুঞ্জন অন্তত এমনটাই বলছে। যদিও এবারেও যশরাজ ফিল্মসের তরফে এই রটনাতেও সিলমোহর দেওয়া হয়নি। অনীতেরেই চরিত্রে অভিনয় করার মতো গুঞ্জনকেও ভুয়ো বলেই জানিয়েছেন নির্মাতারা। যদিও বি টাউনে কান পাতলে সর্বত্র শোনা যাচ্ছে অনীতের নামই। উল্লেখ্য, এর আগে এমনও শোনা গিয়েছিল যে। এই ছবির পরিচালনা করবেন সঞ্জয় লীলা বানশালি। সেই গুঞ্জনও নস্যাৎ করে দিয়েছিলেন নির্মাতারা। এবার শোনা যাচ্ছে, মধুবালার বায়োপিক পরিচালনার দায়িত্ব বর্তাতে পারে ‘ডার্লিংস’র পরিচালক জসমিত কে রিনের কাঁধে। যদিও এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই জানানো হয়নি।

Advertisement
কিংবদন্তি অভিনেত্রী মধুবালা ও নবাগতা অনীত পাড্ডা। ছবি: সোশাল মিডিয়া।

মধুবালা, যাঁর গোটা অভিনয় জীবনে রয়েছে ‘মহল’, ‘মুঘলে আজম’, ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’র মতো ছবি। পর্দায় তাঁর উপস্থিতি, তাঁর অভিনয় সবকিছুই আজও মন্ত্রমুগ্ধ করে সকলকে। তাই ভারতীয় চলচ্চিত্র জগতের এহেন এক ব্যক্তিত্বকে নিয়ে বায়োপিক নির্মাণের ভাবনাচিন্তা চলছে অনেকদিন ধরেই। উল্লেখ্য, এই ছবি নিয়ে আলোচনা চললেও তার কাস্টিং ও প্রযোজনা সংস্থা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দীর্ঘদিন ধরে এই ছবি নিয়ে নানা আলোচনা চললেও তার কাজ এগোয়নি। বিভিন্ন কারণে তা আটকে রয়েছে। এই বায়োপিকের অপেক্ষায় রয়েছেন আপামর সিনেপ্রেমীরাও।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.