Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Zendaya - Tom Holland

বাবা হচ্ছেন ‘স্পাইডারম্যান’, অন্তঃসত্ত্বা বান্ধবী জেন্ডায়া! কবে গাঁটছড়া তারকা যুগলের?

জেন্ডায়া ও টম হল্যান্ডের বাগদান আগেই হয়ে গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ২০:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ২০:৫১

options
link
বাবা হচ্ছেন ‘স্পাইডারম্যান’, অন্তঃসত্ত্বা বান্ধবী জেন্ডায়া! কবে গাঁটছড়া তারকা যুগলের? zoom
রুপোলি পর্দায় টম হল্যান্ড ও জেন্ডায়ার জুটি অত্যন্ত জনপ্রিয়।
Advertisement

‘স্পাইডারম্যান’ টম হল্যান্ড (Tom Holland) ও জেন্ডায়ার (Zendaya) সম্পর্ক নিয়ে বহুদিনের গুঞ্জন হলিউডে। কিন্তু এবার শোনা যাচ্ছে মা হতে চলেছেন মাকড়সা-মানুষের বান্ধবী! আলোচনা শুরু হয়েছে, তবে কি শিগগিরি বিয়েও করবেন তারকা যুগল? আপাতত এই গুঞ্জন জোরালো হতে শুরু করলেও এখনও পর্যন্ত টম বা জেন্ডায়া এই নিয়ে কোনও মন্তব্য করেননি। যা গুঞ্জনকেই আরও শক্তিশালী করেছে।

তবে নিশ্চিত ভাবেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। কেননা যে পেজ থেকে পোস্ট করা হয়েছে তা আদতে একটি প্যারোডি পেজ। কোনও সংবাদ সংস্থার সঙ্গে যাদের যোগ নেই। সুতরাং ধন্দও থেকেই যাচ্ছে। আসলে এর আগেও জেন্ডায়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গিয়েছে। একবার তাঁর মা ক্লেয়ার স্টরমার জানিয়েছিলেন, এমন কথা শোনা গেলে যেন সংবাদমাধ্যম তা খতিয়ে দেখে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আপাতত এই গুঞ্জন জোরালো হতে শুরু করলেও এখনও পর্যন্ত টম বা জেন্ডায়া এই নিয়ে কোনও মন্তব্য করেননি। যা গুঞ্জনকেই আরও শক্তিশালী করেছে।

কিন্তু তবুও গুঞ্জন রয়েছে। এর নেপথ্যে রয়েছে জেন্ডায়ার সাম্প্রতিক পোশাক আশাক। তাঁকে ওভারসাইজ অর্থাৎ নিজের মাপের চেয়ে বড় মাপের ঢিলাঢালা পোশাক পরতে দেখা যাচ্ছে। সাধারণত অন্তঃসত্ত্বা হলে এমন পোশাক পরেন মহিলারা। এদিকে এখনও যেহেতু জেন্ডায়া বা টম বিষয়টিকে উড়িয়ে দেননি, তাই ক্রমেই তা জোরালো হচ্ছে।

জেন্ডায়া ও টম হল্যান্ডের বাগদান আগেই হয়ে গিয়েছে। কিন্তু তাঁরা কবে বিয়ে করবেন তা জানা যাচ্ছে না। দু’জনেই কাজ নিয়ে ব্যস্ত থাকায় আপাতত বিয়ে করতে নারাজ যুগল। এখন দেখার গাঁটছড়া বাঁধা নিয়েও তাঁরা মুখ খোলেন কিনা।

এই মুহূর্তে জেন্ডায়া অবশ্য কাজ নিয়ে ব্যস্ত। কাজ করছেন একটি রোম্যান্টিক ছবি নিয়ে। সেখানে রবার্ট প্যাটিনসনের বিপরীতে তাঁকে দেখা যাবে। এছাড়াও ‘দ্য ওডিসি’, ‘ডুন পার্ট ৩’, ‘ইউফোরিয়া সিজন ৩’-র মতো প্রোজেক্ট রয়েছে তাঁর হাতে। এবং অবশ্যই রয়েছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। যে ছবিতে টমের বিপরীতে থাকবেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.