Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Sudipto Sen

‘শাহরুখ-অক্ষয়ের সঙ্গে কোনওদিন কাজ করব না’, বিস্ফোরক ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত সুদীপ্ত সেন

'দ্য কেরালা স্টোরি' বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। প্রায় অনকোরা অভিনেত্রী অদা শর্মাকে নিয়ে কাজ করেছিলেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। কেন তিনি ইন্ডাস্ট্রির হেভিওয়েট তারকাদের সঙ্গে কাজ করেন না?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ০৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ০৮:০৮

options
link
‘শাহরুখ-অক্ষয়ের সঙ্গে কোনওদিন কাজ করব না’, বিস্ফোরক ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত সুদীপ্ত সেন zoom
শাহরুখ-অক্ষয়ের সঙ্গে কোনওদিন কেন কাজ করবেন না সুদীপ্ত?

২০২৩ সালে মুক্তি পেয়েছিল বহু বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। ট্রেলার প্রকাশ্যে আসতেই ছবির নামের সঙ্গে জুড়েছে ‘প্রোপাগান্ডা’ তকমা। ছবির মুক্তি নিয়েও তৈরি হয়েছিল একপ্রকার অনিশ্চয়তা। প্রথম পর্ব দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলতেই সিনেমার দ্বিতীয়ভাগ তৈরি করেছিলেন পরিচালক সুদীপ্ত সেন। তখনও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন পরিচালক। জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। একাধিক বাধা অতিক্রম করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দ্য কেরালা স্টোরি ২’। এই ছবির হাত ধরে আরও একবার নির্মাতা হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন সুদীপ্ত সেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ইন্ডাস্ট্রির হেভিওয়েট তারকাদের সঙ্গে কোনও দিন কাজ করবেন না।

পরিচালক-প্রযোজকরা যখন ছবির স্বার্থে শাহরুখ-অক্ষয়ের দিকে ঝোঁকেন তখন স্রোতের বিপরীতে হাঁটতে স্বচ্ছন্দ্য সুদীপ্ত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, বিগ বাজেট ছবি, মেগা প্রচারে তিনি মোটেই বিশ্বাসী নন, বরং ভরসাস্থল দর্শকের ভালোবাসা। তাঁর কাছে সিনেমা হল দর্শকের মনোরঞ্জন করা, সেই সঙ্গে সঠিক বার্তা পৌঁছে দেওয়া। কিন্তু, হাই ভোলটেজ সেলিব্রিটিরা কেন সুদীপ্তর কাছে ‘ব্রাত্য’?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ছবি তৈরির সময় কী সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক?

সুদীপ্ত সেনের মতে, “অক্ষয় কুমার বা শাহরুখ খান যখন মুখ্য চরিত্র তখন একজন পরিচালককে তাঁর ভাবনা অনুযায়ী কাজ করতে দেওয়া হয় না। সেখানে তাঁদের মতামত অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি নিজের গল্পকে প্রাধান্য দিতে পছন্দ করি।”

বিষয়টি ব্যাখা করে বলেন, “কেরাল স্টোরি তৈরির সময়ই আমি নিশ্চিত ছিলাম কোনওদিন বড় তারকাদের সঙ্গে কাজ করব না। বড় তারকাদের সঙ্গে কাজ করলে পারিশ্রমিকের ক্ষেত্রে অনেক ধরনের প্যাকেজের জটিলতা তৈরি হয় যা অতিরিক্ত মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। আমি আত্মবিশ্বাসী, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। নিজের ছবি বানাতে পারি, কিন্তু অন্যে চাপ সামলাতে পারি না।”

বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’

 পরিচালকের মতে, বড় তারকাদের সঙ্গে কাজ করলে স্বাধীনতা খর্ব হয়। সংশ্লিষ্ট বিষয়ে ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের বিস্ফোরক মন্তব্য, “যখন বড় কোনও স্টারকে নিয়ে ছবি তৈরি করা হয় তখন তাঁদের দৃষ্টিকোণ থেকে ভাবতে হয়। পরিচালকের স্বাধীনতা অনেকটাই কমে যায়। অক্ষয় কুমার বা শাহরুখ খান যখন মুখ্য চরিত্র তখন একজন পরিচালককে তাঁর ভাবনা অনুযায়ী কাজ করতে দেওয়া হয় না। সেখানে তাঁদের মতামত অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি নিজের গল্পকে প্রাধান্য দিতে পছন্দ করি। অন্য কারও ইমেজ বা স্টারডমকে কেন্দ্র করে ছবি বানানোর ঘোর বিরোধী। নিজের ছন্দেই কাজ করতে ভালোবাসি আর আগামীতেও সেটাই করব।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.