সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্ব দেখল বিয়ে কাকে বলে। একের পর এক ঝলমলে অনুষ্ঠান। বিশ্বের নামী-দামি বিশিষ্টদের উপস্থিতি। একেবারে এলাহি আয়োজন। হিসেব বলছে,অনন্ত-রাধিকার এই বিয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ অনুষ্ঠান। আসুন জেনে নেওয়া যাক এই এলাহি বিয়ের হিসেব নিকেশ।
তথ্য বলছে, অনন্ত-রাধিকার বিয়েতে অতিথিদের আসার জন্য ১০০ টি প্রাইভেট জেটের বন্দোবস্ত ছিল। এই বিশেষ বিমানে চড়েই দেশ-বিদেশ থেকে মুম্বইয়ে এসেছিলেন অতিথিরা।
অনন্ত-রাধিকার বিয়ের কার্ডের দামই ছিল ৬ লাখের মতো। একটি বাক্সতে সোনা ও রুপোয় মোড়া উপহার ছিল প্রত্যেকটি নিমন্ত্রণপত্রতে।
[আরও পড়ুন: সোহিনী-শোভনের বিয়ের দিনই স্বস্তিকার গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে, কার সঙ্গে গাঁটছড়া নায়িকার?]
প্রত্যেকটি অতিথিকে দেওয়া হয়েছিল ১৮ পাতার ড্রেসকোড। যার মধ্যে স্পষ্ট লেখা ছিল প্রতি চার ঘণ্টায় বদলাতে হবে পোশাক।
দুকোটির বেশি ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের আসর। প্রায় ৫০০ কারিগরের হাতেই সেজে উঠেছিল অনন্ত-রাধিকার ছাদনাতলা।
নানা দেশের প্রায় ৩৭,৫০০ পদে সেজে উঠেছিল অনন্ত-রাধিকার বিয়ের মেনু। যা রেঁধেছিলেন ৫০০ শ্যেফ।
গোটা বলিউড তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হল বিয়ের আসর। ছাদনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করেন। দাদা-বউদি আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সকলেই অনন্ত-রাধিকার বিয়েতে আগত অতিথিদের আপ্যায়ণে কড়া নজর রেখেছিলেন।
বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। অতিথি আপ্যায়ণেও বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিল। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে দেখা গিয়েছে নীতা আম্বানিকে। গত দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলছে। কখনও দেশে কখনও বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনন্ত-রাধিকা।
[আরও পড়ুন: মুখে মিষ্টির মজা! নিয়ন সবুজ বিকিনিতে চরম সুখ মালাইকার]
সর্বশেষ খবর
-
সেবা ও সচেতনতায় অনন্য নজির, ১৬৭তম আয়কর দিবসের প্রাক্কালে সেজে উঠল রহড়া
-
‘কলকাতার দরজা চিরকাল খোলা থাকুক ওঁর জন্য’, তসলিমার নির্বাসন ‘শাপমুক্তি’তে আবেগপ্রবণ চূর্ণী
-
কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি হচ্ছেন? গুজব উড়িয়ে শমীক বললেন, ‘উৎসব জনগণের হাতেই থাকুক’
-
মায়ের দেখা ছেলে পছন্দ নয়, বিয়ে রুখতে নেড়া হলেন তরুণী! ভাইরাল ভিডিও দেখে থ নেটদুনিয়া
-
নিজে অনশন করেন ২৬ দিন, এবার যন্তরমন্তরে ১৭ দিন অনশনরত ওয়াংচুকের সঙ্গে কথা মমতার