Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Rishi Kaushik

‘যদি খারাপ মানুষের শরীর ও মন থেকে দুর্গন্ধ ছড়াত…’, ফের বিস্ফোরক ঋষি কৌশিক

সম্প্রতি ফেসবুক লাইভে সম্পর্ক নিয়ে মনের কথা খোলসা করেছেন ঋষি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৪, ১৫:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৪, ১৫:১৬

options
link
‘যদি খারাপ মানুষের শরীর ও মন থেকে দুর্গন্ধ ছড়াত…’,  ফের বিস্ফোরক ঋষি কৌশিক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ফেসবুক লাইভে এসে ‘নষ্ট’ হয়ে যাওয়া এক সম্পর্ক তথা দাম্পত্যর কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। নেটিজেনরা মনে করছেন, ইঙ্গিতে ঋষি নিজের ও স্ত্রী দেবযানীর কথাই বলেছেন। তবে পুরো লাইভটাতে একটিবারও ঋষি নিজেদের নাম উচ্চারণ করেনি। আর এবার সোশাল মিডিয়ায় ফের এক বিস্ফোরক পোস্ট দিলেন অভিনেতা। ঋষি লিখলেন, ”যদি খারাপ মানুষের শরীর ও মন থেকে দুর্গন্ধ ছড়াত তাহলে বোধহয় বেশীরভাগ মানুষ তাদের আশেপাশে থাকা মানুষের জঘন্য দুর্গন্ধতে থাকতেই পারতো না।”

[আরও পড়ুন: সৃজিতের হাত ধরে বলিউডে ‘শার্লক হোমস’ অবতারে কেকে মেনন, প্রকাশ্যে ফার্স্ট লুক]

ফেসবুক লাইভে প্রথমেই ঋষি বলেন, “আমি সোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নই। কিন্তু আজ একটা গল্প বলার জন্যই এলাম।” নাম উহ্য রেখেই এক দম্পতির পথচলার গল্প শেয়ার করলেন অভিনেতা। ঋষি কৌশিক যে গল্প বললেন, তার সারমর্ম করলে দাঁড়ায়, “বিয়ের আগেই মেয়েটির বিপরীতধর্মী জীবনযাপনের আভাস পায় ছেলেটি। তবে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, বিয়ের পর পরিস্থিতি বদলে যাবে। কিন্তু হিতে বিপরীত হয় পরিস্থিতি। বদলানো তো দূরঅস্ত ঋষির কথায়, মেয়েটি আরও বেপরোয়া হয়ে ওঠে। এবং ক্রমাগত ছেলেটির জীবনে সর্বত্র নাক গলাতে শুরু করে। জীবনে যখন অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় তখন, ছেলেটি বোঝায়, যে তাঁর পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না এভাবে।” এবং একথা বলার পরই অভিনেতা আরও মারাত্মক অভিযোগ তোলেন যে, “মেয়েটিকে সুস্থ পথে বিচ্ছেদের কথা জানালেই সে নাকি থানা-পুলিশ এবং বড় কর্তাদের ভয় দেখায়।” এমতাবস্থায় ঋষি কৌশিক অনুরাগীদের থেকে জানতে চেয়েছেন, “ছেলেটির কী করা উচিত?” শুধু তাই নয়, তারকাদম্পতি আর একছাদের তলাতেও থাকছেন না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘এই করুণ দাম্পত্য কাহিনি কি অভিনেতার নিজের?’, ঋষি ফেসবুক লাইভের কমেন্ট বক্সে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকে। এবার উল্লেখ্য, অভিনেতা তাঁর মন্তব্যে ১২ বছর কিংবা একযুগ ধরে এই দাম্পত্য যন্ত্রণা সহ্য করার কথা জানিয়েছেন। আর ঋষি কৌশিকের বিয়ের বয়সও কিন্তু ১২ বছর। ২০১২ সালের নভেম্বর মাসে দেবযানীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। এবং তাঁর স্ত্রী অভিনয়জগতে এলেও প্রথমে অন্য পেশায় নিযুক্ত ছিলেন। ফেসবুকে লাইভে সেই ‘মেয়েটি’ প্রসঙ্গে বলতে গিয়ে একথাও উল্লেখ করেন অভিনেতা। যীশু-নীলাঞ্জনার বিয়ে ভাঙার খবরের মাঝে আবারও টলিপাড়ায় আবারও বিচ্ছেদের সুর! কয়েকদিন আগে স্ত্রী দেবযানীর সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, “বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর।” তিনি কি দেবযানীর দিকেই সেই ইঙ্গিত করেছিলেন। বৃহস্পতিবারের ফেসবুক লাইভের পর তা আরও ভাবিয়ে তুলেছে ভক্তদের।

[আরও পড়ুন: ডিভোর্স গুঞ্জনে ‘নির্বাক’ যিশু! ‘তুমি শক্তিশালী’, নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন শাশ্বতপত্নী মহুয়া]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.