সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে তোলপাড়া গোটা দেশ। অন্যদিকে ঝাড়গ্রামের হাতিমৃত্যুর ঘটনায় মর্মাহত মিমি চক্রবর্তী, তথাগত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্ররা। সোশাল মিডিয়ার মাধ্যমে এর তীব্র নিন্দা করেছেন তিন তারকা। উগরে দিয়েছেন ক্ষোভ।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ে পাঁচ হাতির এক দল। হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যুও হয়। বিষয়টি সামাল দিতে হুলা পার্টির ডাক পড়ে। অভিযোগ, হুলা পার্টির সদস্যদের জ্বলন্ত রডের আঘাতে এক হাতি গুরুতর জখম হয়। পরে তার মৃত্যু হয়। ‘X’ হ্যান্ডেলে গাছপালার মধ্যে পড়ে থাকা হাতির ছবি শেয়ার করে মিমি চক্রবর্তী লেখেন, “নির্লজ্জ! হুলা পার্টির একটি দল তাকে আগুনে পোড়া মাশাল এবং ধারালো লোহার রড দিয়ে মেরে হত্যা করেছে। এর দায় কে নেবে? মানুষ হিসেবে এবং সমাজ হিসেবে আমরা ব্যর্থ। আর কত?”

[আরও পড়ুন: ‘দাদাগিরিতে যাইনি, যাব না…’, নাম না করে সৌরভকে কটাক্ষ স্বস্তিকার]
তথাগত লেখেন, “হাতিটা আগুনে পুড়ে যন্ত্রণা পেতে পেতে মৃত্যুবরণ করেছে। আপনারা বুঝতে পারছেন যন্ত্রণাটা! তার সাথে একটি শিশু হাতি ছিল, সে আগুন দেখে আর হাতিটির ছটফটানি আর চিৎকার শুনে লুকিয়ে যায় ভয়ে। হাতিটি জ্বলতে থাকে। ঈশ্বর আমি আর নিতে পারছি না!”

ঘটনায় চূড়ান্ত হতাশ শ্রীলেখা মিত্র। ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, “আমরা বোধহয় সত্যিই ধ্বংসের পথে এগোচ্ছি। আর এসব দেখতে পারি না। এত হিংসা, এত আক্রমণ এই অবলাদের প্রতি…তার পর আপনারা মানুষকে মনোহর বলবেন? মনোহর তো মানুষের অনেক উর্ধ্বে।”

[আরও পড়ুন: সায়নীর ছবি ব্যবহার করে RG Kar কাণ্ডের অপপ্রচার! তীব্র প্রতিবাদ গায়িকার]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের