Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬

‘জেন জির থেকে সীমান্তের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ’, তনুশ্রীর দাবিতে জুটল ‘সেভেন্থ ফেল’ তকমা!

'জেন জি'কে সমর্থন করেও কেন সমালোচনার শিকার তনুশ্রী দত্ত?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৪:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৪:৩৩

options
link
‘জেন জির থেকে সীমান্তের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ’, তনুশ্রীর দাবিতে জুটল ‘সেভেন্থ ফেল’ তকমা! zoom
তনুশ্রীকে কটাক্ষ
Advertisement

নিট কেলেঙ্কারি ইস্যুতে ‘জেন জি’র আন্দোলনকে সমর্থন করলেও তাঁদের আচরণ নিয়ে অভিযোগ তুলেছে একাংশ। অশ্লীল ভাষা প্রয়োগ, অসংবেদনশীল আচরণের তীব্র বিরোধীতা করা হচ্ছে। মায়ানগরী মুম্বই সেলিব্রিটির অনেকেই কাঠগোড়ায় তুলেছেন তরুণ সমাজকে। বিজেপি সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাউত থেকে সুদেশ বেরি-সহ আরও অনেকেই। এবার সেই তালিকার নয়া সংযোজন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত।যুবসমাজের দায়িত্বশীল আচরণকে সমর্থন করলেও তাঁর মতে, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত-সংক্রান্ত বিষয়গুলোকেই এখন অগ্রাধিকার দেওয়া উচিত।

সমাজমাধ্যমে একটি পোস্টে ‘আশিক বানায়া আপনে’ খ্যাত তনুশ্রী লেখেন, ‘জেন জির প্রতি ভরসা আছে। তবে লক্ষ্য হওয়া উচিত ভারত সীমান্তের সুরক্ষা। শিক্ষাব্যবস্থার সংস্কার খুব দূরে নয়। এখন এই বিষয়টি থেকে সরে এসে সীমান্তের সুরক্ষা এবং অন্যান্য গঠনমূলক কাজে মনোযোগ দেওয়া উচিত। শুধুমাত্র আবেগ বা জনতার চাপে সুষ্ঠুভাবে পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে অস্থির করে তোলা উচিত নয়।’

Advertisement
যুবসমাজের বিক্ষোভ

এরপর ‘জেন জি’র ব্যবহারে অসম্মতি জানিয়ে বলেন, ‘আমরা সবাই ওদের ভালোবাসি। ভারতে প্রত্যেকেই তাদের গুরুত্ব ও মূল্য স্বীকার করেছে। ওরা আমাদের ভবিষ্যৎ তাই সবাই ওদের ভালো চায়।’ আরও যোগ করেন, ‘কিন্তু সবার একটাই লক্ষ্য আমাদের দেশ, ভারত। দেশের নেতৃত্ব আমাদের নিরাপদ ও স্বস্তিতে রাখতে নিরলস পরিশ্রম করে চলেছে।’

ভিডিওবার্তায় তনুশ্রীর বলেন, “এই মুহূর্তে দেশের কোনও শীর্ষস্থানীয় প্রশাসনিক ব্যক্তির পদত্যাগ ক্ষতিকর হতে পারে। আমরা নানাবিধ চ্যালেঞ্জের সঙ্গে লড়ছি। বিশেষ করে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা রয়েছে। সেই সীমান্ত এখনও পুরোপুরি সুরক্ষিত নয়। হয়তো বর্তমানে যা ঘটছে তা সেই পরিস্থিতিরই প্রভাব। সেখানে যা শুরু হয়েছে, তা এখনও পুরোপুরি থামেনি। তাই কিছুটা প্রতিক্রিয়া থাকবেই। মোদিজি এবং শাহজি একসঙ্গে বাংলাদেশ সীমান্তকে সুরক্ষিত করেছেন। এরপরই এই সব ইস্যু সামনে এসেছে। আমি বলছি না যে ছাত্রদের আন্দোলন ভুল বা অযৌক্তিক, তবে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tanushree Dutta Miss India Universe (@iamtanushreeduttaofficial)

বক্তব্যের শেষে তনুশ্রীর সংযোজন, “দেশের শত্রুরা আমাদের দুর্বল করে দিতে চায় আর জেন জি খুব দ্রুত রেগে যায়। মানুষকে উসকে দিয়ে শত্রুরা সেটাই কাজে লাগাতে চায়।” তনুশ্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচনার শিকার। কেউ বলেছেন সপ্তম শ্রেণি ফেল তো কেউ আবার সঠিক তথ্য যাচাই করে ভাষণ দেওয়ার পরামর্শ দিয়েছেন। বলিউডের মানুষজনের কোনও বুদ্ধি নেই বলেও খোঁচা মেরেছেন তনুশ্রীকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.