এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে বিপাকে ফেলতে বনগাঁ আদালতের দ্বারস্থ হলেন তনয় শাস্ত্রী। মিথ্যা অপবাদ ও মানহানিকর মন্তব্য, এই দুই অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে খবর। মানহানির মামলায় ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে ২০ লক্ষ টাকা।
ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। বনগাঁ নয়াগোপালগঞ্জে যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ঘিরেই অশান্তির শুরু। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তনয় শাস্ত্রী অভিনেত্রীকে হেনস্তা করে বলেই অভিযোগ। সোশাল মিডিয়ায় এই বিষয়ে সরব হন প্রাক্তন সাংসদ-অভিনেত্রী। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ক্লাব সদস্যরা। ক্লাব সদস্যদের দাবি, “নির্দিষ্ট সময়ের ঘন্টাখানেক পর মিমি চক্রবর্তী মঞ্চে আসেন। বারোটা পর্যন্ত আমাদের অনুষ্ঠানের অনুমতি নেওয়া ছিল। তাই তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়।” এই ঘটনাকে কেন্দ্র করেই বনগাঁ থানায় হেনস্তার অভিযোগ দায়ের করেন মিমি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় মিমি চক্রবর্তী বনগাঁ মহকুমা আদালতে গোপন জবানবন্দিও দেন। বর্তমানে তনয় শাস্ত্রী জামিনে মুক্ত। পরবর্তীতে বনগাঁ থানায় অভিযোগও জানান তনয় শাস্ত্রী।
আরও পড়ুন:
বনগাঁ নয়াগোপালগঞ্জে যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ঘিরেই অশান্তির শুরু। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তনয় শাস্ত্রী অভিনেত্রীকে হেনস্তা করে বলেই অভিযোগ। সোশাল মিডিয়ায় এই বিষয়ে সরব হন প্রাক্তন সাংসদ-অভিনেত্রী। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ক্লাব সদস্যরা।
এবার বনগাঁ আদালতে মামলা দায়ের করলেন তনয়। জানা যাচ্ছে, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তাঁর হয়ে মামলা করেছেন। মিথ্যা অপবাদ ও মানহানিকর মন্তব্যের অভিযোগে দু’টি মামলা দায়ের করা হয়েছে মিমির বিরুদ্ধে। মানহানির মামলায় ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগও তোলা হয়েছে। অনুষ্ঠানের জন্য নেওয়া অগ্রিম ২ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরত চাওয়া হয়েছে বলেই খবর। এবিষয়ে এখনও মিমির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘দুয়ারে সরকারের’ ধাঁচে প্রতি ব্লকে হবে জনকল্যাণ শিবির, শুরু ১৫ জুন থেকে
-
নেইমারকে ছাড়াই মরক্কোর বিরুদ্ধে নামবে ব্রাজিল, কেমন হবে আন্সেলোত্তির প্রথম একাদশ?
-
৩ ভারতীয় নাবিক হত্যায় বিদেশমন্ত্রী-মার্কিন বিদেশসচিবের কথা, ‘সমর্থনযোগ্য নয়’, গর্জে উঠলেন জয়শংকর
-
প্রেমিক বিবাহিত, সম্পর্ক মানেনি পরিবার! তরুণীর বিয়ের আগের দিন উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ
-
চলে এল আরেক সূর্যবংশী! বিধ্বংসী সেঞ্চুরি বৈভবের ১০ বছরের ভাইয়ের, উচ্ছ্বসিত রাজস্থান তারকা