সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই মালয়ালাম ইন্ডাস্ট্রি রোজই একের পর এক যৌন হেনস্তার কথা সামনে আসছে। অভিনেত্রীদের নিশানার মুখে পড়ছেন দক্ষিণী পরিচালক থেকে অভিনেতারা। সেই ঢেউ অবশ্য বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও লক্ষ্য করা গিয়েছে। শুক্রবারই ইন্ডাস্ট্রির অন্দরে মহিলাদের নিরাপত্তার জন্য ফেডারেশন ‘সুরক্ষা বন্ধু’ কমিটি গঠনের পদক্ষেপ করেছে। ঠিক এমনই সময় ফের দক্ষিণী ইন্ডাস্ট্রির গোপন তথ্য ফাঁস করলেন তামিল ছবির জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরৎকুমার। স্পষ্টই জানালেন, কেরলে সিনেমার শুটিংয়ে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাধিকা জানান, ”কেরলে সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ দেখি শুটিং ফ্লোরের কিছু মানুষ কী একটা দেখে, ক্রমাগত হাসছে। একজন স্পটবয়কে ডেকে আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা। আমাকে সে জানাল, মেকআপ ভ্যানের ভিতর গোপন ক্যামেরা রয়েছে। নায়িকারা পোশাক বদলালেই ছবি, ভিডিও রেকর্ড হত। আর এসবের একটা ডেটাবেসও রয়েছে। যেখানে নায়িকাদের নাম লিখলেই প্রকাশ্য়ে আসত সেই ভিডিওগুলো। ”

[আরও পড়ুন: জনসংখ্যা বৃদ্ধির চেয়ে বেশি পড়ুয়া আত্মহত্যার হার! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট]
প্রসঙ্গত, হেমা কমিটির রিপোর্ট ঘিরে উত্তাল মালয়ালম চলচ্চিত্র জগৎ। তাতে ঘৃতাহুতি পড়ে শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) অভিযোগে। অন্ধকার ঘরে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করেছিলেন মালয়ালম সিনেমার পরিচালক রঞ্জিত। এমনই অভিযোগ সোশাল মিডিয়ায়, সংবাদমাধ্যমে করেন শ্রীলেখা। তা নিয়ে তুমুল শোরগোল হয়। কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি। এবার আর সোশাল মিডিয়া বা সংবাদমাধ্যম নয়, সরাসরি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রীলেখা।
এর আগে শ্রীলেখা জানান, মামুতি অভিনীত ‘পালেরি মণিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’ সিনেমায় তাঁর অভিনয় করার কথা ছিল। এর জন্যই অভিনেত্রীকে কোচিতে ডাকা হয়েছিল। সেখানে থাকার ব্যবস্থাও ছিল। সকালে সেটে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে ফটোশুট হয়। কস্টিউম এবং অন্যান্য বিষয়েও আলোচনা হয়। বিকেলে সিনেমা সংক্রান্ত আলোচনার জন্য পরিচালকের বাড়িতে তাঁকে ডাকা হয়েছিল।
অভিনেত্রী জানান, তিনি যখন রঞ্জিতের বাড়িতে যান পরিচালক ফোনে কথা বলছিলেন এবং ড্রয়িং রুমে অনেকে ছিলেন। তাঁর অভিযোগ, ইশারায় শ্রীলেখাকে অন্ধকার বেডরুমে ডাকেন রঞ্জিত। ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তিনি। শ্রীলেখা যেতেই তাঁর হাতের চুড়িতে নিয়ে নাড়াচাড়া করতে থাকেন। অভিনেত্রী তখনই সতর্ক হয়ে ওঠেন। কিন্তু তখনও পরিচালকের অভিসন্ধি বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু এর পর অভিনেত্রীর চুলে আর ঘাড়ে হাত দিতে থাকেন পরিচালক। অভিনেত্রী আর অপেক্ষা করেননি। সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান।
[আরও পড়ুন: সেমিনার হলে কারা? ভিডিও বিতর্কের পর ছবি দেখিয়ে ফের ব্যাখ্যা লালবাজারের]
সর্বশেষ খবর
-
শংকরপুর থেকে রওনা হয়ে নিখোঁজ, ৭ দিন পর বকখালিতে উদ্ধার ট্রলার, মৃত ৫ মৎস্যজীবী
-
সামনে দামী মোবাইল, লোভ সামলাতে না পেরে পার্সেল কেটে চুরি! কী পরিণতি অনলাইন বিপণি সংস্থার কর্মীর?
-
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার
-
আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি
-
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!