সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপালজুড়ে কাটা তিলক। কাঁধে ঝোলা। হাতে ডমরু। সন্ন্যাসিনী বেশে তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। সাধারণ জীবনযাপন, প্রেম সবকিছু বিসর্জন দিয়ে কি অভিনেত্রী এবার সন্ন্যাসের পথে? শনিবার প্রয়াগরাজে তামান্নার কাণ্ড দেখলে এমন ভাবনা মাথায় উঁকি দেওয়া অহেতুক নয়!
আদৌ কি তাই? রিয়েল লাইফ নয়, আসলে রিল লাইফের জন্যই এমন বেশভূষা তামান্না ভাটিয়ার। শিবভক্তর চরিত্রে অভিনয় করার জন্যই এমন অবতার ধারণ করেছেন অভিনেত্রী। কোন ছবি? সিনেমার নাম ‘ওডেলা ২’। দক্ষিণী এই ছবিতে একজন শিবভক্ত আরাধ্যার ভূমিকায় ধরা দিতে চলেছেন তিনি। শিবশক্তির আঁধারে যে তৈরি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই শিবরাত্রির প্রাক্কালে শনিবার মহাকুম্ভে গিয়ে সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এলেন তামান্না ভাটিয়া।
জানা গিয়েছে, ‘ওডেলা ২’ ছবিতে (Odela 2 Teaser) এক নাগা সন্ন্যাসিনীর অবতারে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে অভিনেত্রীকে। টিজারে ইঙ্গিত, এই ধরাধামে যখনই কোনও অশুভ অন্ধকার শক্তি আসে, ঠিক সেইসময়ই রক্ষা করার জন্য যুগ যুগ ধরে আবির্ভাব ঘটে এক শুভ শক্তির। ‘ওডেলা ২’তে সন্ন্যাসিনী বেশে এমনই এক রক্ষাকর্তার ভূমিকায় দেখা যাবে তামান্না ভাটিয়া। পয়লা ঝলক দেখে শিরদাঁড়া হিয়ে হিমস্রোত বইছে দর্শক অনুরাগীদের। সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার টিজার ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়িয়েছে।
View this post on Instagram
মহাকুম্ভে ‘ওডেলা ২’ ছবির টিজার উন্মোচন করার জন্য তামান্না বেছে নিয়েছিলেন গেরুয়া পোশাক। পরিচালক, কলাকুশলীদের সঙ্গে একদিন আগেই প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। শনিবার সেখান থেকেই মহাদেবের আশীর্বাদ নিয়ে ‘ওডেলা ২’ ছবির টিজার প্রকাশ্যে আনলেন। যা দেখে দর্শক-অনুরাগীরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
সর্বশেষ খবর
-
প্লাস্টিকের কৃত্রিম পায়েই পুনর্জন্ম! ছৌ নাচে দুর্গার ভূমিকায় দুর্দান্ত ‘জীবনজয়ী’ অক্ষয়
-
২১ হাজারি ফোনের প্রথম ইএমআই দিতে ব্যর্থ, ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে যুবকের রক্ত বেচল দোকান মালিক!
-
বাড়ি ভাড়া ৭০ হাজার, সামনে বিশাল বস্তি! মুম্বইয়ের কঠিন বাস্তবের মুখোমুখি টেলি অভিনেত্রী
-
বহুত্বকে সংকুচিত করে ‘আমিষ বনাম নিরামিষ’-এর লড়াই আসলে বাংলার নিজস্ব ইতিহাসকেই অস্বীকার করা
-
দিনে ২ কোটি টাকা আয়! ‘ব্র্যান্ড’ বৈভবের আড়ালে ক্ষতি হচ্ছে না তো কিশোর প্রতিভার?