Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Bollywood Gossip

ভরা ফাল্গুনেই বিচ্ছেদ! প্রেম ভাঙছে বিজয়-তামান্নার?

সিনেপাড়ায় এই সম্পর্ক গড়ে তো এই সম্পর্ক ভাঙে। সূত্রের খবর, প্রেম ভাঙছে বিজয় ভার্মা আর তামান্না ভাটিয়ার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৫, ১৯:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৫, ১৯:৫৬

options
link
ভরা ফাল্গুনেই বিচ্ছেদ! প্রেম ভাঙছে বিজয়-তামান্নার? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেপাড়ায় এই সম্পর্ক গড়ে তো এই সম্পর্ক ভাঙে। কখন যে কী ঘটে যায় তা টের পাওয়া বেশ কঠিন। তার মাঝে কিছু কিছু ঘটনা বাস্তবে ঘটে আবার কিছু ঘটনা শুধুই রটে। এই যেমন এখন মায়ানগরীতে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলার প্রেমের গুঞ্জন। আবার অন্য দিকে শোনা যাচ্ছে, তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেম ভাঙছে।

বলিসূত্রে খবর, কয়েক সপ্তাহ আগেই নাকি ঘটেছে এই ঘটনা। নিজেদের সম্পর্ককে আর এগিয়ে নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছন বিজয় এবং তামান্না। এখন থেকে নাকি তাঁরা শুধুই ভালো ‘বন্ধু’। যদিও কিছু মাসে আগেও তাঁদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রে খবর,”তাঁরা যৌথ ভাবে প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না।” যদিও নায়ক-নায়িকার তরফে কোনও মন্তব্য শোনা যায়নি।

Advertisement

নিজেদের প্রেম নিয়ে কোনও দিনই তাঁরা রাখঢাক করেননি। প্রকাশ্য়ে জানিয়েছেন তাঁরা ডেট করছেন। এমনকি, মাসখানেক আগেই শোনা গিয়েছিল, অভিনেত্রীর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাই তো, শীঘ্রই বিয়ের পরিকল্পনাও করে ফেলেছিলেন তাঁরা। এত আলোচনার মাঝেই ছন্দপতন। এমনকি তাঁরা একসঙ্গে বাড়ি নেবেন বলেও ঠিক করেছিলেন। বিয়ের পর সংসার পাতার জন্য নতুন বাড়ি খুঁজছিলেন তাঁরা।

কেমন ভাবে বিয়ে করবেন? সেই সব কিছুই ছিল সাজানো। কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়। বরং, দেশের মধ্যে ছিমছাম বিয়ে করার প্ল্যান করেছিলেন তামান্না ও বিজয়। গতবছর প্রকাশ্যেই অভিনেত্রী জানান, বিজয়ের সঙ্গে সুখে রয়েছেন তিনি। কাজের ক্ষেত্রেও একে অপরের পাশে থাকেন বলেও জানিয়েছিলেন। ‘লাস্ট স্টোরি ২’ ছবিতেও তামান্না-বিজয়ের উষ্ণ রসায়ন নিয়ে কম চর্চা হয়নি। তাই আচমকা তাঁদের প্রেম ভাঙার খবর মন খারাপ ভক্তদের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.